এক্সপ্লোর

বাজারে ১২ লক্ষ নতুন নোট এসেছে: জেটলি

নয়াদিল্লি: ডিমোনেটাইজেশনের পর দেশে ১২ লক্ষ নতুন নোট চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সংসদে এই তথ্য জানালেন অরুণ জেটলি।

এদিন লোকসভার প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১,৬৪,১০০ নতুন নোট বাজারে চালু করা হয়েছে। তিনি বলেন, এর মধ্যে ২ সপ্তাহ কেটে গিয়েছে। ফলে, সংখ্যাটি ১২ লক্ষ ছাড়িয়েছে বলেই বিশ্বাস।

তবে, নোট বাতিলের ঘোষণার পর থেকে কত পরিমাণ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা পড়েছে, সেই তথ্য দিতে পারেননি তিনি। জেটলি বলেন, আসল ও নকলের মধ্যে পার্থক্য করার জন্য প্রত্যেক নোট খতিয়ে দেখতে হচ্ছে। নকলের থেকে আসলকে আলাদা করে রাখতে হচ্ছে। এটা ভীষণ বড় কর্মকাণ্ড। এখনই বলা সম্ভব নয়। তাঁর আশ্বাস, রিজার্ভ ব্যাঙ্ক এই কাজ সম্পন্ন করলে তবেই তিনি এই সংক্রান্ত উত্তর দিতে পারবেন।

পাশাপাশি, নোট ছাপায় সরকারের কত খরচ হচ্ছে, সেই সংক্রান্ত তথ্যও সবিস্তারে এদিন জানাতে পারেননি জেটলি। বলেন, এক-একটি পুরনো ৫০০ টাকার নোট ছাপতে খরচ হত ২.৮৭ টাকা থেকে ৩.০৯ টাকা।

অন্যদিকে, পুরনো বাতিল হওয়া প্রতি ১০০০ টাকার নোট ছাপতে খরচ হত ৩.৩৪ টাকা থেকে ৩.৭৭ টাকা। তাঁর মতে, নতুন ৫০০ টাকার নোট ছাপার খরচ প্রায় পুরনোর মত। যদিও, নতুন ২০০০ টাকার নোট ছাপতে কত খরচ হচ্ছে, সেই তথ্য দেননি তিনি। বলেন, নোট ছাপার খরচ উপাদান ও শ্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এছাড়া, মেশিনের বয়স ও শ্রমিকদের দক্ষতার ওপরও খরচ নির্ভর করে।

মন্ত্রী জানান, ২০১৬ সালের ডিসেম্বর অনুযায়ী, নিট প্রত্যক্ষ কর থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ ১,৪০,৮২৪ কোটি টাকা। ২০১৫ সালের ডিসেম্বরে এই পরিমাণ ছিল ১,৩৫,৬৬০ কোটি টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget