এক্সপ্লোর

আলোয়ারে মারধর করে খুনের ঘটনায় বিজেপি ও সঙ্ঘ যোগ, ১৬ জনকে গ্রেফতার

জয়পুর: রাজস্থানের আলোয়ারের গরু পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় বিজেপি ও সঙ্ঘ যোগ। ৬ অভিযুক্তকে চিহ্নিত করল পুলিশ।এদের মধ্যে একজন আরএসএসের প্রচারক। ২ অভিযুক্ত এবিভিপি নেতা। অভিযুক্তদের সন্ধান পেতে মাথাপিছু ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে রাজস্থান পুলিশ। উল্লেখ্য, গত ১ এপ্রিল গরু কিনে ফেরার পথে তথাকথিত গোরক্ষকরা হরিয়ানার বাসিন্দা পেহেলু খান সহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করে। মৃত্যু হয় ৫৫ বছরের পেহেলুর। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে অবশ্য ১১ জনকেই ধরা হয়েছে বেআইনিভাবে গরু পাচারের অভিযোগে। পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাত্র পাঁচ জনকে। পিটিয়ে মারার ঘটনা ও গরু পাচারের ঘটনায় ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার পারমল গুর্জর এ কথা জানিয়েছেন। পুলিশ অবশ্য ঘটনার দায় আক্রান্তদের ঘাড়েই চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। নিহতের পরিবার রসিদ দেখিয়ে দাবি করেছে, গরু কেনার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের কাছে ছিল। কিন্তু পুলিশ বলেছে, গত ১ এপ্রিল ১৬ জন বেআইনিভাবে গরু পাচার করছিলেন। সেই সময় গোরক্ষকরা পাঁচ পাচারকারীকে ধরে ফেলে মারধর করে। প্রহৃতদের একজন গত ৩ এপ্রিল চিকিত্সা চলাকালে মারা যায়। প্রহৃত আরও চারজনের চিকিত্সা চলছে। বাকি ১১ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুর্জর জানিয়েছেন, মারধরের ঘটনায় জড়িত অন্যান্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget