এক্সপ্লোর
৫ বছরের ছাত্রীর যৌন নির্যাতন, পটনার স্কুলের দুই শিক্ষিকার কারাদণ্ড

পটনা: পাঁচ বছর বয়সি এক ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে পটনার একটি নামী স্কুলের দুই শিক্ষিকার কারাদণ্ড দিল বিশেষ পকসো আদালত। এ মাসের ১১ তারিখ নূতন জোশেফ ও ইন্দু আনন্দ নামে ওই দুই শিক্ষিকাকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি রবীন্দ্রনাথ ত্রিপাঠি। আজ তিনি সাজা ঘোষণা করলেন। নূতনের ১০ বছর এবং ইন্দুর সাত বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানাও হয়েছে বলে জানিয়েছেন বিশেষ সরকারি আইনজীবী সুরেশ চন্দ্র প্রসাদ। ২০১৬-র নভেম্বরে পটনার মহিলা থানায় নূতন ও ইন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা-মা। তাঁরা জানান, ক্লাসরুমেই ওই দুই শিক্ষিকা মেয়েটিকে পোশাক খুলতে বলে তাকে যৌন নির্যাতন করেন। মেডিক্যাল টেস্টে এই অভিযোগ প্রমাণিত হয়। এরপরেই গ্রেফতার করা হয় ওই দুই শিক্ষিকাকে।
Before You Go
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















