এক্সপ্লোর

কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে খতম ২ লস্কর জঙ্গি

সংঘর্ষে নিহত জঙ্গিদের শনাক্ত করা হয়েছে। এরা হল পুলওয়ামার নইনা লিটার এলাকার বাসিন্দা ইরফান আহমেদ ডেগু ওরফে আবু জারার ও কাদলাবল প্যাম্পোরের তাসাদুক আমিন শাহ। দুজনেই নিষিদ্ধ লস্করের সঙ্গে জড়িত ছিল, নিরাপত্তা সংস্থাগুলির ভবনের হামলা ও সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ সহ সন্ত্রাসমূলক অপরাধে যোগসাজশের অভিযোগে তাদের খোঁজ চলছিল বলে জানান পুলিশের মুখপাত্রটি।

শ্রীনগর: অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলায় ৫ সিআরপিএফ জওয়ান মৃত্যুর পরদিনই ২ লস্কর-ই-তৈবা জঙ্গি খতম হল নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরার ব্রাও বন্দিনা এলাকায় নিরাপত্তাবাহিনীর কর্ডন করে তল্লাসি অভিযানকে কেন্দ্র করে এনকাউন্টারের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। জনৈক পুলিশের মুখপাত্র জানান, এলাকা ঘিরে বাহিনীর তল্লাসির জবাবে তাদের নিশানা করে গুলি চালায় জঙ্গিরা। জবাব দেন বাহিনীর জওয়ানরাও। সংঘর্ষে নিহত জঙ্গিদের শনাক্ত করা হয়েছে। এরা হল পুলওয়ামার নইনা লিটার এলাকার বাসিন্দা ইরফান আহমেদ ডেগু ওরফে আবু জারার ও কাদলাবল প্যাম্পোরের তাসাদুক আমিন শাহ। দুজনেই নিষিদ্ধ লস্করের সঙ্গে জড়িত ছিল, নিরাপত্তা সংস্থাগুলির ভবনের হামলা ও সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ সহ সন্ত্রাসমূলক অপরাধে যোগসাজশের অভিযোগে তাদের খোঁজ চলছিল বলে জানান পুলিশের মুখপাত্রটি। তিনি বলেন, পুলিশের রেকর্ড অনুসারে, ডেগু ছিল সেই দলের একজন যারা এলাকায় দফায় দফায় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা, তা কার্যকর করা ও একাধিক সাধারণ মানুষের ওপর হামলায় জড়িত ছিল। এক নিরীহ নাগরিকের হত্যায় হাত ছিল শাহের। দুজনের বিরুদ্ধেই বিভিন্ন সন্ত্রাসবাদী অপরাধের মামলা রয়েছে। সংঘর্ষস্থল থেকে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ সহ আপত্তিকর সামগ্রী উদ্ধার হওয়ার কথাও জানান মুখপাত্রটি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget