এক্সপ্লোর

আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে পৌঁছেছে নিখোঁজ কেরলের ২২ বাসিন্দা, দাবি সূত্রের

নয়াদিল্লি: গত বছরের জুন ও জুলাই মাসে নিখোঁজ হয়ে যাওয়ার কেরলের ২২ বাসিন্দা এখন আফগানিস্তানে আইএসআইএসের ঘাঁটিতে রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সূত্র মারফত্ একথা জানা গিয়েছে।আফগানিস্তানের পূর্বাঞ্চলের শহর জালালাবাদের কাছে নানগড়র প্রদেশে জঙ্গি সংগঠনের ঘাঁটিতে তারা  রয়েছে বলে জানা গিয়েছে। ওই অঞ্চলে আইএসের প্রায় ৩,০০০ জঙ্গি রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির সূত্রের খবর মোতাবেক,  কেরলের এই নিখোঁজরা মধ্যপ্রাচ্যের আবুধাবি ও দুবাই হয়ে নানগড়রে এসেছে। এই ২২ জনের মধ্যে ছয়জন মহিলা ও তিনজন শিশু। তারা কেরলের কাসারাগোড় ও পালাক্কড়ের বাসিন্দা। নিখোঁজদের প্রত্যেকের বয়স ৩০-এর নিচে, তারা উচ্চশিক্ষিত এবং মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের সদস্য। নিঁখোজদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা জানিয়েছেন, ধর্ম নিয়ে মাতামাতি ওদের আদৌ করতে দেখা যায়নি কখনও। ধর্মীয় আচার অনুষ্ঠানও নিয়মিত পালন করতে দেখা যায়নি তাদের। নিখোঁজদের আচারআচরণ নিয়েও প্রশংসাই শোনা গিয়েছে। তারা ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ও তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছে। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় কোনও অভিযোগই নেই। দুমাসের মধ্যে তারাই বাড়ি ছাড়ে। পরিবারের লোকজনদের তারা জানায় যে, শ্রীলঙ্কায় ধর্মীয় বিষয়ে পড়াশোনা করতে যাচ্ছে তারা। কেউ কেউ অবশ্য চাকরি বা অন্য কারণ দেখিয়ে বাড়ি ছাড়ে। তারা যে আইএসআইএসে যোগ দিতে পারে, এমন সন্দেহ প্রথম দানা বাঁধে কাসারাগোড়ের নিখোঁজদের একজন এ হাকিমের হোয়টস্যাপ মেসেজ থেকে। কেরলের নিখোঁজদের আইএসের ঘাঁটিতে পৌঁছনোর ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলির কাছে বিশ্বাসযোগ্য তথ্য এসেছে বলে জানা গিয়েছে। যদিও রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি নিখোঁজরা আইএসে যোগ দিয়েছে কিনা, তা নিশ্চিত করে কিছু জানায়নি।

সেরা শিরোনাম

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget