এক্সপ্লোর
ডেলিভারি বয়ের কাছ থেকে দামী ফোন ছিনতাই, গ্রেফতার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্র

নয়াদিল্লি: বিলাসবহুল জীবনযাপনের শখের বসে অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ল দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র। দিল্লির স্বরূপনগরে এক ডেলিভারি বয়ের কাছ থেকে দামী মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওই চার পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা একই কলেজের বিএসসি ও বিএ কোর্সের পড়ুয়া। কয়েক মাস আগে তাদের বন্ধুত্ব হয়েছিল। ডেলিভারি বয় সেলভিন পুলিশকে জানিয়েছে, অভিযুক্তরা ২৬ হাজার টাকা দামের ফোনের অর্ডার দিয়েছিল। সেই মতো ফোনটি সংশ্লিষ্ট ঠিকানায় ডেলিভারি দেওয়ার জন্য তিনি যান। সেখানে দুজন তাঁকে বলে, যে ফোনের অর্ডার দিয়েছে সে তাদের বন্ধু। সে যেখানে থাকে সেখানে নিয়ে যাওয়ার কথা বলে তারা সেলভিনকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। ওই দুইজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সেলভিন তাদের বাইকের নম্বর টুকে নেন। নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্তরা সেলভিনকে মারধর করে এবং মোবাইল ফোনের প্যাকেটটি ছিনিয়ে নেয়। এই ঘটনায় এফআইআর দায়েরের পর পুলিশ ওই চার কীর্তিমানকে চিহ্নিত করে গ্রেফতার করেছে।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















