এক্সপ্লোর

বিমুদ্রাকরণ সহ একাধিক ফ্যাক্টর, কাশ্মীরে ৯০ শতাংশ কমেছে পাথরবাজি, দাবি ডিজিপি-র

জম্মু: গত বছরের তুলনায় কাশ্মীর উপত্যকায় পাথরবাজির ঘটনা ৯০ শতাংশ কমেছে বলে জানিয়ে পরিস্থিতির উন্নতি হওয়ার জন্য সেখানকার বাসিন্দাদের ধন্যবাদ দিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান এস পি বৈদ। তিনি বলেন, গত বছর দিনে, বিশেষ করে শুক্রবার ৪০-৫০টা পাথর ছোঁড়ার ঘটনা স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু এ বছর তা ৯০ শতাংশ কমেছে। কয়েকটা সপ্তাহে তো একটিও পাথরবাজির ঘটনা নেই। বাসিন্দাদের মনোভাব ব্যাপক বদলেছে। আইনশৃঙ্খলার দিকে কাশ্মীরে সবারই নজর দেওয়ার কথা, বিশেষত যারা সেখানকার বাসিন্দা, আর যাদের ওপর তা রক্ষার ভার, তাদের। শুধু এনআইএ-র অভিযানের ফলেই পাথরবাজি কমেছে বলে মনে করেন না বৈদ। তাঁর মত, আইনশৃঙ্খলা ভাল হওয়া, পাথরবাজি কমার পিছনে অনেক ফ্যাক্টর আছে। শুধু এনআইএ-র অভিযানেই তা হয়েছে, এমন ধারণা থাকলেও আমি তা মনে করি না। এনআইএ অভিযান অবশ্যই সাহায্য করেছে, কিন্তু মূল কৃতিত্বটা কাশ্মীরের জনতার। তাঁরা হয়ত পাথরবাজি, অশান্তি, নিজেদেরই সম্পত্তি নষ্ট করা, যে পুলিশকর্মীরা তাদের সমাজেরই অংশ, তাদের নিশানা করার অসারতা উপলব্ধি করছেন। পাশাপাশি হিংসায় ক্লান্তি, শীর্ষ জঙ্গি কমান্ডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলেও কাজ হয়েছে। বিমুদ্রাকরণ ছাড়াও সন্ত্রাসের সমর্থকদের গ্রেফতারি ও রাজনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার ফলেও কাশ্মীরে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে অভিমত শীর্ষ পুলিশকর্তার। তিনি বলেন, নোট বদল ও অশান্তির ইন্ধনদাতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, শান্তি প্রক্রিয়ায় অন্তর্ঘাতে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা সহ নানা ফ্যাক্টরের ভূমিকা আছে। কোনও একটি বিশেষ ফ্যাক্টর নয়, সবগুলি মিলিয়েই কাশ্মীরে পাথর ছোঁড়া কমেছে, পরিস্থিতি ভাল হয়েছে। জনসুরক্ষা আইনে লোকজনকে আটক করেও ফল মিলেছে। ধীরে ধীরে রাজনৈতিক প্রক্রিয়া গতি পাচ্ছে। রাজনৈতিক লোকজনও ইতিবাচক ভূমিকা নিচ্ছেন। অপারেশন অল আউট দারুণ সফল বলে দাবি করে বৈদ বলেন, এর কৃতিত্ব মাঠে নেমে কাজ করা অফিসার, জওয়ানদের। পুলিস, সেনা ও নিরাপত্তা এজেন্সিগুলির মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে। হিজবুল, লস্করের অধিকাংশ শীর্ষ নেতাই খতম হয়েছে গুটিকয়েক বাদে। এটা বিরাট ব্যাপার। মোটামুটি ১৭০ জন জঙ্গি এ বছর খতম হয়েছে। গত ১০ বছরে যা রেকর্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget