এক্সপ্লোর

১ জুলাই থেকে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক, নোটিস কেন্দ্রের

নয়াদিল্লি:  কেন্দ্রীয় সরকারের তরফে  নোটিস জারি করে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে আধারের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। প্রসঙ্গত, সম্প্রতি সরকার আয়কর আইনে একটি পরিবর্তন এনে নির্দেশিকা জারি করে, প্যান কার্ডের নতুন আবেদন করতে গেলে আধার থাকা বাধ্যতামূলক, এবং প্যান নম্বরের সঙ্গে যুক্ত করতে হবে আধার। এদিকে অর্থমন্ত্রী অরুণ জেটলিও ২০১৭-১৮ সালের অর্থনৈতিক বিল জমা দেওয়ার সময় একটি পরিবর্তন আনেন। সেখানে তিনি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আধার বাধ্যতামূলক করে দেন। তখনই তিনি বলেন, যাঁদের প্যান কার্ড আছে, তাঁরা সেই প্যান কার্ডের সঙ্গে যেন তাঁদের আধার যুক্ত করে নেন। প্রসঙ্গত, একাধিক প্যান ব্যবহার করে কর ফাঁকি দেওয়ার যে প্রবণতা করদাতাদের মধ্যে রয়েছে, সেটা বন্ধ করতেই এই পদক্ষেপ। রাজস্ব দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, প্রত্যেক ব্যক্তি যাঁদের প্যান নম্বর রয়েছে, তাঁদের সেকশন ১৩৯এএ-এর সাব-সেকশন (২) অনুযায়ী, আয়কর বিভাগের প্রিন্সিপ্যাল ডিরেক্টরকে নিজের আধার নম্বর দিয়ে আসতে হবে। এরপর ডিজিআইটি সিস্টেমের মাধ্যমে আপনার দেওয়া প্যান এবং আধার সংক্রান্ত তথ্য যাচাই করে দেখে নেওয়া হবে। সূত্রের দাবি, এরমধ্যেই প্রায় ২.০৭ কোটি করদাতা তাঁদের আধারের সঙ্গে প্যান নম্বর যুক্ত করে ফেলেছেন। এইমুহূর্তে দেশে ২৫ কোটি জনসাধারণ প্যান কার্ড ব্যবহার করেন। এদিকে কেন্দ্রের তরফে ১১১ কোটি জনসাধারণকে আধার কার্ড ইস্যু করা হয়েছে। এদিকে এমাসের প্রথম দিকেই সুপ্রিম কোর্ট আয়কর আইনের নয়া এই পরিবর্তনের স্বপক্ষে সওয়াল করেও আংশিক স্থগিতাদেশ জারি করে। তার কারণ হিসেবে দেশের সর্বোচ্চ আদালত দাবি করে, আগে কেন্দ্র আধার এবং প্যান সংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষার আশ্বাস দিক, তাহলেই লাগু হবে এই নয়া নিয়ম। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের পরও সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের তরফে আধারের সঙ্গে প্যান যুক্ত করা বাধ্যতামূলক স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget