এক্সপ্লোর

আপনি কি এই ক্যাটাগরিতে পড়েন? তাহলে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে না

মুম্বই:  সম্প্রতি কেন্দ্রের এক নির্দেশিকা ঘিরে চারিদিকে শোরগোল পড়ে যায়। কেন্দ্রীয় সরকারের তরফে গত সপ্তাহে একটি নির্দেশিকা জারি করে ঘোষণা করা হয়, আগামী ১ জুলাইয়ের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার কাজ শেষ করতে হবে প্রত্যেক করদাতাকে, না হলে তাঁর প্যান কার্ড বাতিল হয়ে যাবে। তবে তারপর সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি-র তরফে আধারের সঙ্গে প্যান যুক্ত করার শেষ তারিখ পিছিয়ে দেওয়া হয়। এখনও কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি সিবিডিটি-র তরফে। এদিকে গত ১১ মে সিবিডিটি-র তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়, কোন ক্যাটাগরির ওপর এই নিয়ম বাধ্যতামূলক ভাবে লাগু হবে, এবং কোন ক্যাটাগরির ওপর নয়। একনজরে দেখে নেব সিবিডিটির সেই নির্দেশিকায় কারা ছাড় পেয়েছেন
  • যাঁরা প্রবাসী ভারতীয়, তাঁদের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান কার্ড যুক্ত করা বাধ্যতামূলক নয়
  • যে সমস্ত ব্যক্তি ভারতের নাগরিক নন, তাঁরাও ছাড় পেয়েছেন এই নির্দেশিকায়
  • কোনও ব্যক্তি যাঁর বয়স আশি বছরের উর্ধ্বে, তিনিও ছাড় পেয়েছেন এই সিবিডিটি-র নির্দেশিকা অনুযায়ী
  • এছাড়া ভারতের উত্তর-পূর্বের রাজ্য অসম এবং মেঘালয়ের বাসিন্দা এবং জম্মু-কাশ্মীরবাসীও এই নিয়ম থেকে ছাড় পেয়েছেন।
প্রসঙ্গত, উপরোক্ত ক্যাটাগরির মানুষরা আয়কর আইনের সেকশন ১৩৯এএ-র অধীনে পড়েন না। তাই এঁদের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান কার্ড যুক্ত করা বাধ্যতামূলক নয়। আয়কর আইনের নয়া এই সেকশন অনুযায়ী যে ব্যক্তির প্যান কার্ড রয়েছে, এবং আধার কার্ড  রয়েছে, বা আধার নম্বরের জন্যে আবেদন করেছেন, তাঁদের আয়কর কর্তৃপক্ষকে অবিলম্বে সেটা জানাতে হবে। যাঁরা সিবিডিটির দেওয়া ডেডলাইনের মধ্যে আধারের সঙ্গে প্যান যুক্ত করতে পারবেন না, তাঁদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget