এক্সপ্লোর

সমর্থন করতে পারে আপ, 'বলির পাঁঠা' নই, দাবি মীরার

বেঙ্গালুরু: এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ নন, বিরোধীদের টিকিটে দাঁড়ানো মীরা কুমারকে সমর্থনের ইঙ্গিত দিল আমআদমি পার্টির (আপ)। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপ নেতা বলেন, নরেন্দ্র মোদীর প্রার্থীকে সমর্থনের প্রশ্নই ওঠে না। মীরা কুমারকে সমর্থন করতে পারি আমরা, তবে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও। এ ব্যাপারে তৃণমূল, বামেদের সঙ্গে আপের আলাপ আলোচনা চলছে। মীরা কুমারের নাম ঘোষণার আগে কংগ্রেস বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করলেও ডাকেনি আপকে। অবশ্য তাকে গুরুত্ব দিতে চাননি আপ নেতাটি। তাঁর বক্তব্য, আপ কংগ্রেসের থেকে দূরে থাকাই শ্রেয় মনে করছে। পঞ্জাবে ক্ষমতায় আছে কংগ্রেস, সেখানে আপ রয়েছে বিরোধী আসনে। ২০১৩-র দিল্লি বিধানসভা নির্বাচনে আপ কংগ্রেসকে হারিয়ে তাদের রাজধানীতে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছিল। বর্তমানে আপের এমপি সংখ্যা ৪। দিল্লি, পঞ্জাব মিলিয়ে বিধায়ক আছে ৮৫জন, যার অর্থ রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজে তাদের প্রায় ৯ হাজার ভোট। এদিকে মীরা কুমার আজ বেঙ্গালুরুতে তাঁর সম্পর্কে কেন্দ্রের শাসক দলের নেতা-মন্ত্রীদের কটাক্ষের জবাব দিয়েছেন। গতকাল কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আরপিআই) রামদাস আথাওয়ালে রাষ্ট্রপতি নির্বাচনে মীরাকে দাঁড় করিয়ে কংগ্রেস বলির পাঁঠা করছে বলে অভিযোগ করেন। প্রথমে তাঁর সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, যিনি বিরোধী শিবিরের সঙ্গ ছেড়ে কোবিন্দকে সমর্থন করছেন। পাল্টা মীরা বলেন, আদর্শের জন্য লড়ছেন, বিবেকের কাছে আবেদন করছেন, এমন কেউ কখনও বলির পাঁঠা নন। আমি লড়তে এসেছি, লড়াই চালিয়ে যাব, আমি নিশ্চিত অনেকে আমার সঙ্গে আসবেন। ১৭টি বিরোধী দল মিলে রামনাথ কোবিন্দের বিরুদ্ধে রাষ্ট্রপতি ভোটে প্রার্থী করেছে লোকসভার প্রাক্তন স্পিকার মীরাকে। তাঁর পক্ষে তো প্রয়োজনীয় শক্তি নেই, প্রশ্ন করা হলে মীরার জবাব, তিনি মূল্যবোধ, নীতির ভিত্তিতে লড়ছেন, যেগুলি দেশবাসীর কাছে 'পবিত্র'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget