এক্সপ্লোর

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন পনীরসেলভম, নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা

চেন্নাই: যেমন জল্পনা শোনা যাচ্ছিল, তেমনই ঘটল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসন ছাড়লেন ও পনীরসেলভম। জয়ললিতা জয়রামের মৃত্যুর পর এআইএডিএমকে-র নেত্রী হিসেবে উঠে আসা শশীকলা নটরাজন নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিধানসভায় দলীয় প্রধান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পর থেকেই তাঁর সঙ্গে নিজের ঘনিষ্ঠতার সুবাদে নিজেকে এডিএমকে সর্বাধিনায়িকা হিসেবে তুলে ধরতে সচেষ্ট ছিলেন শশীকলা। আপত্তি ছিল না এডিএমকে নেতৃত্বরও। দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। পনীরসেলভম মুখ্যমন্ত্রী হলেও কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সাধারণ সম্পাদক ও মুখ্যমন্ত্রীর পদে একজনেরই থাকা উচিত, অতএব শশীকলাই মুখ্যমন্ত্রী হন। অবশেষে এডিএমকে আজ টুইটারে জানিয়ে দিয়েছে, জল্পনাই সত্যি। জয়ললিতার বান্ধবী শশীকলা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন। এর আগে লোকসভার সহ অধ্যক্ষ এডিএমকে-র এম থাম্বিদুরাই-ও খোলাখুলি শশীকলার মুখ্যমন্ত্রিত্বকে সমর্থন করেন। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব ও মুলায়ম সিংহ যাদবের দ্বন্দ্ব উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার ও ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণ এক ব্যক্তির হাতেই থাকা উচিত। তামিলনাড়ুর আম্মা হিসেবে পরিচিত জয়ললিতার মৃত্যুর পর ২৯ ডিসেম্বর এডিএমকে-র সাধারণ সম্পাদক নির্বাচিত হন শশীকলা ওরফে চিন্নাম্না। ৬২ বছরের শশীকলা ৩ দশক ধরে জলললিতার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। এডিএমকে-র মধ্যে তাঁর ক্ষমতাও ছিল ঈর্ষণীয়। কিন্তু কিছুদিন আগে তাঁদের দূরত্ব বাড়ে, জয়ললিতার বাসভবন থেকে শশীকলাকে চলে যেতে হয়। কিন্তু পরে ফের কাছাকাছি আসেন তাঁরা, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে জয়ার চিকিৎসা চলার সময় শশীকলা ও তাঁর নিজের লোকেরা তাঁকে ঘিরে রেখেছিলেন। তাঁরা আর কাউকে জয়ার কাছে ঘেঁষতে দেননি বলে অভিযোগ। যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব জয়ার পর শশীকলার হাতে চলে এল তাতে উদ্বিগ্ন বিরোধী দল ডিএমকে। দলের কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালিন মন্তব্য করেছেন, জয়ললিতার বাড়ির কাজকর্ম সামলাতেন, এমন কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য তামিলনাড়ুর মানুষ ভোটাধিকার প্রয়োগ করেননি। ডিএমকে পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget