এক্সপ্লোর

পুত্র সন্তানের জন্ম দিতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে খুন করলেন বিচারক স্বামী, কেন্দ্রীয় হস্তক্ষেপে গ্রেফতার

গুরগাঁও: যে বিচারব্যবস্থার ওপর ভরসা রেখে প্রতিদিন আদালতমুখো হন অসংখ্য মানুষ, কেমন লাগবে যদি তাদেরই একজন শুধুমাত্র পুত্রসন্তানের জন্ম না দিতে পারায় খুন করে ফেলেন নিজের স্ত্রীকে? বধূ নির্যাতনের মামলায় কোথাও সুবিচার না পেয়ে অত্যাচারিতা শেষমেষ ভরসা রাখেন আদালতের ওপর। সেই আদালতেরই একজন যখন কন্যার থেকে এত উঁচুতে পুত্রসন্তানকে বসান, যে পুত্রের জন্ম দিতে না পারায় স্ত্রীকে খুন করতেও তাঁর হাত কাঁপে না, তখন কি টলে যায় না সেই ভরসাটাই? অভিযোগ, এমনই হয়েছিল গুরগাঁওযের গীতাঞ্জলি গর্গের সঙ্গে। বছর তিনেক আগে ২৭ বছরের গীতাঞ্জলির দেহ উদ্ধার হয় স্থানীয় একটি পার্ক থেকে। দেহে বেশ কয়েকটি বুলেটের ক্ষত ছিল। গীতাঞ্জলির স্বামী রভনীত গর্গের বিরুদ্ধে পণের দাবিতে খুনের মামলা রুজু করে মৃতার পরিবার। জানা যায়, গীতাঞ্জলি ও রভনীতের ৪ ও ৫ বছর বয়সি দুটি মেয়ে ছিল। কিন্তু পুত্রের জন্ম না হওয়ায় স্ত্রীর ওপর প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন স্বামী। কৈথাল এলাকার সিভিল জজ রভনীত খুনের সময় গুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন। মৃতের দেহের পাশ থেকে তাঁর রিভলভার উদ্ধার হওয়ায় তাঁর ওপর সন্দেহ বাড়ে। স্বচ্ছ বিচারের দাবিতে গীতাঞ্জলির বাবা মা হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার শরণাপন্ন হন। মামলাটি হাতে নেয় সিবিআই। কিন্তু তদন্ত এগোয়নি এতটুকু। রভনীতের লাই ডিটেক্টর টেস্ট করে পুলিশ। হয় ব্রেন ম্যাপিংও। তাতেও নাকি বিশেষ কিছু পাওয়া যায়নি। এই খুন সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে ৫লাখ টাকা পুরস্কার ঘোষণা করে সিবিআই। কিন্তু অজ্ঞাত কারণে আইনের হাতকড়ার বাইরেই থেকে যান রভনীত। গীতাঞ্জলির হতাশ পরিজনবর্গ শেষমেষ প্রধানমন্ত্রীর অফিসের দ্বারস্থ হন। তারপরেই গতি পায় তদন্ত। রভনীতকে গ্রেফতার করে পুলিশ, তাঁকে ৫দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। গীতাঞ্জলির বাবা মায়ের আশা, তাঁদের মৃত কন্যা অবশেষে বিচার পাবেন।  

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget