এক্সপ্লোর

রাষ্ট্রপতি পদে চাই ভাগবতকে, কংগ্রেসের উল্টো সুর জাফর শরিফের, মোদীকে চিঠি

নয়াদিল্লি: মোহন ভাগবতকে চাই রাষ্ট্রপতি পদে। সওয়াল কংগ্রেস নেতা সি কে জাফর শরিফের। তাঁর দল রাষ্ট্রপতি পদে সঙ্ঘ প্রধানকে মানতে অস্বীকার করলেও একেবারে উল্টো সুর শরিফের। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ভাগবতের নামে সমর্থন জানিয়ে তাঁর প্রশংসা করেছেন কর্নাটকের এই শীর্ষ কংগ্রেস নেতা। ভাগবতে আপত্তি কীসে, তাঁর প্রশ্ন। চিঠিতে তিনি নাকি লিখেছেন, ভারতে বিভিন্ন মতের চিন্তাভাবনা রয়েছে। এরকম বিরাট দেশে সেটাই স্বাভাবিক। শ্রী মোহন ভাগবত হয়তো একটি নির্দিষ্ট ভাবধারার মানুষ, কিন্তু তা বলে তাঁর দেশপ্রেম,  ভারতের মানুষের প্রতি ভালবাসা, দেশভক্তি নিয়ে  কোনও সংশয় নেই। ৮৩ বছর বয়সি শরিফের বক্তব্য একেবারে কংগ্রেসের ঘোষিত অবস্থানের উল্টো। কংগ্রেস নেতা গৌরব গগৈ নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেছেন, এটা খুব স্পষ্ট যে, আরএসএসের দর্শন আমরা সমর্থন করি না। আর রাষ্ট্রপতি বাছাইয়ের সময় আমাদের পার্টি অবশ্যই দলের ভিতরে আলোচনা  করবে। সংখ্যালঘুদের ভাগবতের নামে আপত্তি থাকার কথা নয় বলে অভিমত শরিফের। তিনি বলেছেন, একজন মুসলিম ও সংখ্যালঘু সমাজের মানুষ হিসাবে আমার মত হল, মুসলিমদের রাষ্ট্রপতি হিসাবে ভাগবতের কথা ভাবা হলে ভয় পাওয়ার কিছু নেই। ভাগবতের নাম রাষ্ট্রপতি পদে প্রথম তুলে চাঞ্চল্য ছড়ান শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। সম্প্রতি তিনি বলেন, ভাগবত একজন প্রভাবশালী নেতা। সংবিধান সম্পর্কে গভীর জ্ঞান আছে। তাছাড়া তিনি কট্টর জাতীয়তাবাদী। সুতরাং বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র করতে চাইলে  ওঁর নাম অবশ্যই ভেবে দেখা উচিত। উনিই সবচেয়ে যোগ্য প্রার্থী হবেন। সঙ্গে সঙ্গে তীব্র আপত্তি তোলে কংগ্রেস। রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্য়ায়ের মেয়াদ শেষ হচ্ছে কিছুদিন বাদেই। ভাগবত নিজে অবশ্য রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে তিনি নেই বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য, সঙ্ঘে যোগ দিয়ে আর সব রাস্তা বন্ধ হয়ে যায় আমাদের। সঙ্ঘে এলে আমরা এ ধরনের উঁচু পদে যোগ দিই না। রাষ্ট্রপতি পদের প্রস্তাব এলেও তা নেওয়ার প্রশ্নই নেই, জানিয়ে দেন তিনি। দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট সেরে ফেলতে প্রধানমন্ত্রী মোদীর প্রস্তাবেও সায় দিয়েছেন শরিফ। তাঁরও যুক্তি, আলাদা আলাদা সময়ে ভোট হলে অকারণে বেশি  অর্থব্যয় হয়, দেশের উন্নয়নও মার খায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget