এক্সপ্লোর

ছেলে কথা না শোনায় দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে নৃশংস মার, গ্রেফতার বাবা

৫২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ছেলেটিকে বাড়ির বাইরে জানলার সঙ্গে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে মারধর করছে বাবা। ছেলেটিকে প্রচন্ড কান্নাকাটি করতে দেখা যায়।

আগ্রা: বাড়ির বাইরে বাবা তার সন্তানকে দড়িতে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। শুধু তাই নয়, ছেলেকে নৃশংসভাবে মেরেই চলেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ ওই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে। ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রায়। পুলিশ অফিসার রবি কুমার জানিয়েছেন, ওই ব্যক্তির ছেলে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করায় ক্ষুব্ধ ছিল। তাই এই শাস্তি। ৫২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ছেলেটিকে বাড়ির বাইরে জানলার সঙ্গে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে মারধর করছে বাবা। ছেলেটিকে প্রচন্ড কান্নাকাটি করতে দেখা যায়। ঘটনাস্থলে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, 'বাচ্চা ছেলে, ওকে ছেড়ে দিন' বলে একজনকে চিৎকার করতেও শোনা যায়। যদিও তাতে ছেলের ওপর অমানবিক অত্যাচার থামেনি। পুলিশ অফিসার রবি কুমার বলেছেন, "আমরা এই ভিডিওটি দেখামাত্রই পদক্ষেপ করেছি। গতকাল সন্ধে ৬-৭ টার মধ্যে ঘটনাটি ঘটে। জানা যায় ছেলেটি তার কথা না শোনায় মেজাজ হারায় ওই ব্যক্তি।“ স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি কিছুদিন আগে তার স্ত্রীয়ের সঙ্গে প্রচন্ড ঝগড়া করে। তারপরই বোনের বাড়ি চলে যায় স্ত্রী। তাদের তিন সন্তান রয়েছে। এই ছেলেটিই তাদের মধ্যে সবথেকে বড়। ছেলেকে মারধরের সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?

ভিডিও

Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live
TMC News: অভিষেকের বিরুদ্ধে ফের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। থানায় নালিশ বিষ্ণুপুরের বিজেপি নেতার।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget