এক্সপ্লোর

‘জয় হিন্দ’ বলুন যাত্রীদের, কর্মীদের পরামর্শ এয়ার ইন্ডিয়া শীর্ষকর্তার

নয়াদিল্লি: এবার থেকে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ায় চড়লে আপনি শুনবেন 'জয় হিন্দ'! এয়ার ইন্ডিয়া সম্পর্কে যাত্রী মহলে ধারণা মোটেই উজ্জ্বল নয়। বিশেষত, উড়ান যাত্রায় বিলম্বের সময় সংস্থার কর্মীরা কখনও কখনও রূঢ়, অসংবেদনশীল আচরণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। এই প্রেক্ষাপটে সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লোহানির পরামর্শ, বিমান রওনা দেওয়ার প্রাক্কালে যাত্রীদের উদ্দেশ্যে ‘জয় হিন্দ’ বলুন ফ্লাইট কমান্ডার। তিনি বলেছেন, উড়ান চলাকালে ক্যাপ্টেনের উচিত মাঝেমধ্যে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা এবং প্রথম সম্ভাষণের শেষে তিনি ‘জয় হিন্দ’ বললে দারুণ সাড়া পাওয়া যেতে পারে। সংস্থার কর্মীদের প্রতি সাম্প্রতিক বার্তায় এ কথা বলেছেন তিনি। লোকসানে চলা সংস্থাটি যাতে ঘুরে দাঁড়িয়ে লাভের মুখ দেখতে পারে, সেই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তাঁর আরও পরামর্শ, যাত্রীদের সঙ্গে ‘ভদ্র, বিনম্র’ আচরণ করতে হবে। ‘হাসিমুখে’ কথা বললে ফল মিলবে।   এয়ার ইন্ডিয়া সম্পর্কে যাতে যাত্রীদের ‘ভাল ধারণা’ গড়ে ওঠে, সেটা সুনিশ্চিত করতে কর্মীদের অবহিত করার চেষ্টা করেছেন লোহানি। সাম্প্রতিক অতীতে এমন বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে যাতে বিতর্কে জড়িয়েছে বিমান সংস্থাটির নাম। শারীরিক প্রতিবন্ধী যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, খারাপ মানের খাবার পরিবেশন করা, কর্মীদের মধ্যে ঝগড়ার জেরে বিমান ছাড়তে দেরি হওয়া----অভিযোগের তালিকাটা বেশ বড়। এই প্রেক্ষাপটেই লোহানি মুখ খুললেন। তিনি বলেছেন, বিমানে ওঠা বা বিমান থেকে নামার সময় যাত্রীদের নমস্কার করুন কেবিন ক্রু-র সদস্যরা। মুখে হাসি ছড়িয়ে বিন্দুমাত্র বিরক্তি না এনে যাত্রীদের সঙ্গে মিষ্টি ব্যবহার করুন তাঁরা।   লোহানির আরও পরামর্শ, বিমান যখন মাটিতে দাঁড়িয়ে বা বিমান রওনা দিতে আধ ঘণ্টার বেশি দেরি হচ্ছে, সে সময় এয়ারপোর্ট ম্যানেজার ও স্টেশন ম্যানেজারের উচিত দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে দিকে খেয়াল রাখা। তাঁদের সক্রিয় হয়ে উঠতে হবে। যাত্রীদের বোর্ডিং, লজিংয়ের সমস্যার দিকে নজর দিতে হবে, তাঁদের সঙ্গে লাগাতার যোগাযোগ করে যেতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget