এক্সপ্লোর

কাবেরী: সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ডিএমকে-র তোপ, তামিলনাড়ুর জন্য পর্যাপ্ত জল পেতে লড়াই চালিয়ে যাবে, জানাল এআইএডিএমকে

চেন্নাই: কাবেরীর জলবন্টন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উত্তপ্ত তামিলনাড়ুর রাজনীতি। সুপ্রিম কোর্ট কর্নাটককে আজ তাদের বিলিগুন্ডলু ইন্টার-স্টেট বাঁধ থেকে ১৭৭.২৫ টিএমসিফিট জল তামিলনাড়ুর জন্য ছাড়তে নির্দেশ দিয়েছে। তামিলনাড়ু যতটা জল চাইছে, তার চেয়ে এই পরিমাণ কম। প্রত্যাশিত ভাবেই এই রায়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ওই রাজ্যে। বিরোধী দল ডিএমকে এজন্য রাজ্যের শাসক দল এআইএডিএমকে-র তীব্র সমালোচনা করেছে। পাল্টা কে পালানিস্বামীর এআইএডিএমকে সরকার বলেছে, তারা রায় খতিয়ে দেখছে। রাজ্য সরকার কাবেরীর পর্যাপ্ত জলের বন্দোবস্ত করার চেষ্টা চালিয়ে যাবে। দলীয় সাংসদ এম নবনীতকৃষ্ণাণ বলেন, কাবেরী থেকে তামিলনাড়ু যাতে যথেষ্ট জল পায়, সেজন্য আমাদের সরকারের লড়াই জারি থাকবে। তার প্রথম ধাপ হিসাবে তিনি দাবি করেন, কেন্দ্র এখনই কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠন করুক। সরকারি সূত্রের খবর, এআইএডিএমকে সরকার রায় পর্যালোচনা করছে, মুখ্যমন্ত্রী শীঘ্রই এ ব্যাপারে বিবৃতি দেবেন। ডিএমকে-র অস্থায়ী সভাপতি এম কে স্ট্যালিন আজকের রায়কে আঘাত বলে উল্লেখ করে অভিযোগ করেন, পালানিস্বামী সরকার সুপ্রিম কোর্টে জল পাওয়ার জন্য সঠিক নথিপত্র পেশ করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। দলের শীর্ষ এমপি দুরাইমুরুগান শাসক দলের তীব্র সমালোচনা করে বলেন, ওরা বিষয়টি ঠিকঠাক সামলাতে না পারায় রাজ্যের লোকসান হবে, প্রায় ১৫ টিএমসিফিট জল কম পাবে। সিপিএমের রাজ্য নেতা জি রামকৃষ্ণাণও বলেন, বদ্বীপ এলাকায় কৃষকরা চাষের জন্য পুরোপুরি কাবেরীর জলের ওপর নির্ভরশীল, ফলে শীর্ষ আদালতের রায়ে তারা মার খাবে। বিজেপি রাজ্য সভানেত্রী তামিলিসাই সৌন্দরারাজন বলেন, খুশি হওয়ার মতো কিছুই নেই রায়ে। তামিলনাড়ুর জন্য সুপ্রিম কোর্ট যতটা জল বরাদ্দ করেছে, তা যদিও চাহিদার তুলনায় কম, সেটুকুও এখনই ছাড়া হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget