এক্সপ্লোর

ফ্রিজ করা হোক দলের ৫০০ কোটি টাকার অ্যাকাউন্ট, ব্যাঙ্ককে অনুরোধ অখিলেশের

লখনউ: উত্তরপ্রদেশের যদুবংশের মুষল পর্ব এখনও চলছে। অখিলেশ যাদব শিবির ব্যাঙ্কগুলিকে অনুরোধ করেছে, সমাজবাদী পার্টির যাবতীয় অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে। এ ব্যাপারে আইনি পরামর্শও নিয়েছে তারা। যদি ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের অনুরোধ রাখে, তবে পার্টির ৫০০ কোটি টাকা মুহূর্তে খরচের অযোগ্য হয়ে যাবে। এখনও পর্যন্ত অখিলেশের কাকা শিবপাল যাদবের সইয়ে ব্যাঙ্ক থেকে সমাজবাদী পার্টির টাকা তোলা যায়। তবে অখিলেশ ও মুলায়ম শিবিরের মধ্যে মিটমাটের চেষ্টা যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এমনও নয়। ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে শুরু হচ্ছে ভোট। তার আগে সম্পর্কে কিছুটা বোঝাপড়া আনতে শিবপাল যাদব শুক্রবারই দেখা করেছেন অখিলেশের সঙ্গে। কিন্তু কাকা যাই বলুন, অখিলেশের বক্তব্য পরিষ্কার। পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ারে ডামাডোল আনতে পারবেন না। এমনকী পার্টির প্রতীক সাইকেল নির্বাচন কমিশন বাজেয়াপ্ত করতে পারে বলে যে খবর শোনা যাচ্ছে, তাতেও অখিলেশ শিবিরের হেলদোল নেই। কিন্তু ছেলের সঙ্গে যতই যুদ্ধ চলুক, মুলায়ম সিংহ যাদব বেশ বুঝতে পারছেন, রাজনীতির দাঁওপ্যাঁচে কার্যত একা হয়ে পড়েছেন তিনি। সঙ্গী বলতে শুধু ভাই শিবপাল, পুরনো বন্ধু অমর সিংহ ও অভিনেত্রী-রাজনীতিক জয়া প্রদা। অন্য সকলে ভিড়েছেন অখিলেশ শিবিরে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ২০৯জন আইনপ্রণেতা ও ৫১জন পুরপ্রতিনিধির সমর্থন রয়েছে। এঁরা সকলে বৃহস্পতিবার এফিডেভিট সই করে অখিলেশের নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন। যাদব পরিবারের বয়স্করাও মনে করছেন, মুলায়মের এখন উচিত ছেলের সঙ্গে মিটমাট করে নিয়ে তাঁর উত্থান স্বীকার করে নেওয়া। মুলায়মের আরও দুই ভাই অভয় রাম যাদব ও রাজপাল যাদব লখনউ এসে পৌঁছেছেন, চেষ্টা করছেন, কোনওভাবে দুপক্ষেরই সম্মানরক্ষা করে একটা বোঝাপড়ার পথ খুঁজতে। সবার চোখ এখন সাইকেলের মালিকানায়। নির্বাচন কমিশন কোন পক্ষকে দেবে এই প্রতীক? নাকি সত্যিই বাজেয়াপ্ত করে দেবে? রাজনৈতিক মহলের ধারণা, যারা এই প্রতীক পাবে, উত্তরপ্রদেশ দখলের লড়াইয়ে অন্য পক্ষকে অনেকটা পিছনে ফেলবে তারা।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget