এক্সপ্লোর

অমরনাথ: মাস্টারমাইন্ড আবু ইসমাইলের খোঁজে জোর তল্লাশি, হামলার দায় নিতে অস্বীকার লস্করের

শ্রীনগর: অমরনাথ তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলা চালানোর মাস্টারমাইন্ড লস্কর-ই-তৈবার কম্যাবন্ডার তথা পাকিস্তানি নাগরিক আবু ইসমাইলকে খুঁজে বের করতে জোর তল্লাশি শুরু করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী।

খবরে প্রকাশ, অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার পর থেকেই ইসমাইলের হদিস পেতে তার গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেন গোয়েন্দারা। জঙ্গির কথোপকথনের ওপর নজরদারি চালিয়ে গোয়েন্দারা জানতে পেরেছেন, দক্ষিণ কাশ্মীরের কোথাও আত্মগোপন করে রয়েছে এই জঙ্গি।

সোমবার রাত সওয়া ৮টা নাগাদ অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করলে পাঁচ মহিলা সহ সাত তীর্থযাত্রী মারা যান। আহত হন আরও ১৯ জন। গোয়েন্দারা জানতে পারেন, এই হামলার মাস্টারমাইন্ড হল লস্কর জঙ্গি ইসমাইল।

জম্মু ও কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, সাম্প্রতিককালে বশির লস্করি সহ একাধিক লস্কর জঙ্গি নিরাপত্তাবাহিনীর হাতে খতম হয়েছে। এটা তারই বদলা হতে পারে।

তিনি বলেন, লাগাতার সন্ত্রাসদমন অভিযানের ফলে জঙ্গিগোষ্ঠীগুলির এত ক্ষতি হয়েছে যে তারা বিভ্রান্ত হয়ে পড়েছে। তাই এখন সাধারণ নাগরিকদের টার্গেট করছে।

ওই আধিকারিক জানান, গত কয়েক মাস ধরেই উপত্যকায় বেশ সক্রিয় ইসমাইল। বেশ কয়েক বছর ধরেই ইসমাইল দক্ষিণ কাশ্মীরে নিজের বেস তৈরি করেছে।

এদিকে, তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনা থেকে নিজেদের সরিয়ে নিল লস্কর-ই-তৈবা। এমনকী তারা এই হামলার নিন্দাও করেছে! জঙ্গিগোষ্ঠীর মুখপাত্র আবদুল্লা গজনভি বলেন, এই হামলা ইসলামী শিক্ষার বিরুদ্ধে। পূণ্যার্থীদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget