এক্সপ্লোর

বিজেপি ছাড়লেন মেঘালয়ের আরও এক নেতা, বললেন, গোমাংস খাওয়া আমার সংস্কৃতি!

তুরা (মেঘালয়): পশুবাজারে কসাইখানায় জবাইয়ের জন্য গরু বিক্রির ওপর কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে দল ছাড়লেন মেঘালয়ের নর্থ গারো হিলস বিজেপি জেলা সভাপতি বাছু মারাকও। বিজেপি রাজ্য সভাপতি শিবুন লিংডোকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। গারো পাহাড়ে বিয়ার, বিফ পার্টি দিয়ে কেন্দ্রের মোদী সরকারের তৃতীয় বর্ষপূর্তি উদযাপনের কর্মসূচি ফেসবুকে ঘোষণা করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বিরাগভাজন হন বাছু। বিজেপি-র জাতীয় মুখপাত্র নলিন কোহলি তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। গতকাল রাতে বাছু ইস্তফা দিয়ে বলেন, গারোদের ভাবাবেগের প্রশ্নে আপস করতে পারব না। আমি গারো, আমার সম্প্রদায়ের স্বার্থরক্ষাকেই আমি অগ্রাধিকার দেব। গোমাংস খাওয়া আমার সংস্কৃতি, ঐতিহ্যের অঙ্গ। বিজেপি-র অ-ধর্মনিরপেক্ষ সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেওয়া মেনে নিতে পারছি না। তিনি আরও বলেন, কেন বারবার গোমাংস নিয়েই আপত্তি? শূয়োর, মুরগী, ছাগল, অন্য জানোয়ারে তো সমস্যা হয় না! একই ইস্যুতে ওয়েস্ট গারো হিলস বিজেপি জেলা সভাপতি বার্নার্ড মারাকের দলত্যাগের চারদিনের মাথায় তাঁর পথেই হাঁটলেন বাছু। ১০ জুন তুরায় বিফ পার্টির আয়োজন করেছেন বার্নার্ড। সেখানে যাবেন বাছু। তিনি বলেছেন, বিজেপির চেষ্টার প্রতিবাদ জানাতে ওখানে যাব। বার্নার্ডও সম্প্রতি ঘোষণা করেন, আগামী বছর বিধানসভা ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এলে সস্তায় গোমাংস পাওয়া যাবে। যেখানে কেন্দ্রের বিজেপি সরকারের নয়া গবাদি পশু বিধি নিয়ে সমালোচনার ঝড় বইছে, সেখানে তাঁর ঘোষণায় অস্বস্তিতে পড়ে যায় দল। তিনিও ইস্তফা দেন।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার

ভিডিও

Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের
Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget