এক্সপ্লোর

প্রকাশ্যে কিশোরীকে জিনস খুলতে বললেন, পুলিশকে হুমকি, ফের বিতর্কে সাক্ষী মহারাজ

নয়াদিল্লি: আঘাতের চিহ্ন দেখার অজুহাতে প্রকাশ্যে এক ঘর মহিলা-পুরুষের উপস্থিতিতে এক কিশোরীকে জিনস খুলতে বলে ফের নয়া বিতর্কে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সাক্ষী মহারাজ সকলের সামনে এক কিশোরীকে তার জিনস খুলে আঘাতের চিহ্ন দেখাতে বলছেন। যদিও এই ভিডিও-র সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে দেখা গেছে একটি চেয়ারে বসে রয়েছেন বিজেপি সাংসদ। তাঁকে একটি ঘরে ঘিরে বসে রয়েছেন বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ। কথায় কথায় বিজেপি সাংসদের সামনে বসে থাকা মেয়েটি জানায় বাড়িতে পুলিশি তল্লাশির সময় সে চোট পায়। তখন একঘর লোকের সামনে তাকে জিনস খুলে আঘাতের চিহ্ন দেখাতে বলেন সাক্ষী মহারাজ। এই বিতর্কিত ভিডিও প্রসঙ্গে বিজেপি সাংসদকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, সমস্ত অভিযোগই ভিত্তিহীন। সংবাদমাধ্যমের লোকেরা তাঁকে ফাঁসানোর জন্যে ইচ্ছা করে ওইসময় ভিডিওটি তোলেন। তিনি দাবি করেন কিশোরীটি তাঁর মেয়ের বয়সি। তাঁর দাবি, কিশোরীটি যখনই জিনস খুলছিল, তিনি তখনই উঠে দাড়িয়ে পড়েন। তাঁর অভিযোগ ঘটনাটি বিকৃত করে সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত ৩০ এপ্রিল উত্তরপ্রদেশের মৈনপুরীতে ওই কিশোরীর বাড়িতে ঢুকে ওয়ারেন্ট ছাড়া তল্লাশি চালায় পুলিশ। কিশোরীর বাড়ির লোক বিজেপি সমর্থক। সাংসদের অভিযোগ তল্লাশির সময় বাড়ির মহিলাদের হেনস্থা করে পুলিশ। সেসময় আঘাত পায় ওই কিশোরীও। এপ্রসঙ্গেই মঙ্গলবার মৈনপুরীতে এক জনসভা চলাকালীন পুলিশকে গুলি করার হুমকিও দেন এই বিতর্কিত সাংসদ। এরপরই তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার বিচওয়া থানায় মামলা দায়ের করে পুলিশ। তারপর মহিলাকে প্রকাশ্যে জিনস খুলতে বলে আরও বিতর্কে জড়ালেন সাংসদ। ভিডিওতে দেখুন ঘটনাটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget