এক্সপ্লোর
নাগেশ্বর রাওকে সিবিআইয়ের অন্তর্বর্তী ডিরেক্টর নিয়োগ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন

নয়াদিল্লি: এম নাগেশ্বর রাওকে সিবিআইয়ের অন্তর্বর্তী ডিরেক্টর পদে নিয়োগের ১০ জানুয়ারির সরকারি আদেশ খারিজ করা হোক, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা পড়ল। পিটিশন দিয়েছেন কমন কজ নামে একটি স্বেচ্ছাসেবী গোষ্ঠী ও তথ্য জানার অধিকার আন্দোলনকর্মী অঞ্জলি ভরদ্বাজ। তাঁদের দাবি, সিবিআই ডিরেক্টর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা সুনিশ্চিত করতে নির্দিষ্ট মেকানিজম চালু করতে হবে। দিনকয়েক আগে কর্তব্যে গাফিলতি, দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি অলোক কুমার বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে অপসারণ করায় নতুন ডিরেক্টর নিয়োগ হওয়া পর্যন্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থার অতিরিক্ত ডিরেক্টরকে ওই পদে বসানো হয়। পিটিশনে বলা হয়েছে, উচ্চক্ষমতাসম্পন্ন সিলেকশন কমিটির সুপারিশের ভিত্তিতে রাওয়ের নিয়োগ হয়নি। প্রধানমন্ত্রী বাদে ওই কমিটিতে আছেন সবচেয়ে বড় বিরোধী দলের নেতা, দেশের প্রধান বিচারপতি বা তাঁর মনোনীত কোনও বিচারপতি। বলতে গেলে, মনে হচ্ছে, ওই কমিটিকে এ ব্যাপারে পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে, রাওয়ের নিয়োগে কোনও ভূমিকাই ছিল না তার। ফলে ওই নিয়োগ সম্পূর্ণ বেআইনি। দিল্লি বিশেষ পুলিশ প্রতিষ্ঠান আইনে উল্লিখিত সিবিআই ডিরেক্টর নিয়োগের পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে। আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে পেশ করা আবেদনে বলা হয়েছে, গত বছরের ২৩ অক্টোবর রাওকে সিবিআইয়ের অন্তর্বর্তী ডিরেক্টর নিয়োগের আদেশটি ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট খারিজ করেছে, কিন্তু সরকার তড়িঘড়ি, কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে, আইন ভেঙে একপেশে পদক্ষেপে তাঁকে ফের ওই পদে বসায়।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
জেলার
বিজ্ঞান

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















