এক্সপ্লোর

পুলওয়ামা হামলা: পোড়ানোর ধুম, পুণেতে ১০০-র বেশি পাকিস্তানের পতাকা বিক্রি করলেন, সঙ্গে ফ্রি-তে একটি লাইটার দিলেন দোকানি

পুণে: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে সন্ত্রাসবাদী হামলায় অপরাধী বলে কাঠগড়ায় তুলে পাকিস্তানের বিরুদ্ধে দেশের নানা জায়গায় প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই পুণের এক পতাকার দোকান পড়শী দেশের ১০০টির বেশি পতাকা বিক্রি করল, সঙ্গে ফ্রিতে একটি করে লাইটার। মুরুদকার জেন্দেওয়ালের দোকানে সব দেশের জাতীয় পতাকা বিক্রি হয়। পরিবারটির তিন প্রজন্মের ব্যবসা পতাকা বিক্রি করা। বৃহস্পতিবার বিকালে পুলওয়ামায় বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে সিআরপিএফ কনভয়ে জয়েশ-ই-মহম্মদ জঙ্গির আত্মঘাতী হামলায় বাহিনীর ৪০ জওয়ানের মর্মান্তিক মৃত্যুর খবরে দেশের বিভিন্ন শহরের পাশাপাশি পুণেতেও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় স্থানীয় লোকজন। কেননা জয়েশের পৃষ্ঠপোষক বলেই আমজনতা জানে পাকিস্তানকে । শহরের জায়গায় জায়গায় পাকিস্তানের পতাকা পোড়ানো হতে থাকে। সেটা দেখেই সেই পতাকা বিক্রি করেন দোকান মালিক গিরীশ মুরুদকার। সকাল থেকে পতাকা কেনার ধুম দেখে ১০০-রও বেশি পতাকা বিক্রি করেন, প্রতিটি পতাকার সঙ্গে বিনা মূল্যে একটি করে লাইটার দেন বলে জানান তিনি। গতকাল দিনভর দেশব্যাপী প্রবল পাকিস্তান-বিরোধী ক্ষোভের প্রতিফলন দেখা যায়। পাকিস্তান, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে স্লোগান ওঠে। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। জম্মুতে ক্ষোভের আঁচ সবচেয়ে বেশি টের পাওয়া যায়। রেসিডেন্সি রোড, কাচি চাওয়ানি, ডোগরা হল এলাকায় কার্ফু অগ্রাহ্য করেই রাস্তায় নেমে বিক্ষোভ চলে। উত্তেজনাপ্রবণ স্থানগুলিতে সেনা ফ্ল্যাগ মার্চ করে। কোথাও কোথাও টায়ার জ্বালায়, অবরোধ করে জনতা। আমজনতা প্রশ্ন করে, এভাবে আর কত মায়ের কোল খালি হবে। আর কত বলিদান দিতে হবে জওয়ানদের। এর অবসান হোক। নিহত শহিদদের স্মরণে নানা শহরে হয় মোমবাতি মিছিল, সভাও।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget