এক্সপ্লোর

কসাইখানা বন্ধ, লোকসানের সম্মুখীন লখনউয়ের বিখ্যাত তুন্ডে কাবাবি, রহিম

লখনউ: একটা সময়ে যেখানে মাছি গলার জায়গা থাকত না, আজ সেই জায়গা এতটাই ফাঁকা যে বসে মাছি তাড়ানো ছাড়া কোনও কাজ নেই।

এমনই করুণ অবস্থা লখনউয়ের ঐতিহ্যশালী দোকান তুন্ডে কাবাবি-র। ১৮৯৭ সালে শুরু। শতাব্দীপ্রাচীন এই দোকানের অন্যতম সেরা আকর্ষণ ছিল বিখ্যাত 'গালাউটি কাবাব'।

শোনা যায়, প্রায় ১৫০ ধরেনের বিশেষ মশলা দিয়ে এখানে তৈরি হতো ওই কাবাব। যার খ্যাতিও দেশজোড়াতো বটেই, বিশ্বজোড়া ছিল। বহু দেশী-বিদেশি পর্যটক এখানে আসলে একবার তুন্ডে কাবাবি-তে ঢুঁ না মেরে যেতেন না।

আর সেই তুন্ডে কাবাবি এখন কার্যত শুনশান। তুন্ডে কাবাবির ওই কবাবের মূল উপাদানই ছিল গরুর মাংস। এবার উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসার পরই রাজ্য প্রশাসন অবৈধ কসাইখানা নিষিদ্ধ করে দেওয়ায় কার্যত মাথায় হাত পড়েছে এই দোকানের।

শুধু তুন্ডে কবাবি নয়, একই অবস্থা লখনউয়ের বিখ্যাত শতাব্দীপ্রাচীন কাবাব-খানা রহিম সহ একাধিক দোকানের। মাংসের আকালে এখন সকলেই বিপুল লোকসানের সম্মুখীন।

ফলে বাধ্য হয়েই এখন গরু-মোষের মাংসের পরিবর্তে তুলনামূলক দামী মুরগি ও খাসির মাংস দিয়ে কাবাব তৈরি করতে বাধ্য হচ্ছেন দোকানিরা। কিন্তু, তাতেও শেষরক্ষা হচ্ছে না।

আবু বকর নামে তুন্ডে কাবাবির এক কর্মকর্তা জানান, ১২০ বছর ধরে গালাউটি কাবাবের প্রণালির মূল উপাদান বদলে যাওয়ায় স্বাভাবিকভাবেই বদল এসেছে তার স্বাদে। ফলে, কয়েকদিনের মধ্যেই ৮০ শতাংশ ক্রেতা কমে গিয়েছে। তিনি জানান, সকলেই দাম দিয়ে মুরগি বা খাসি কিনতে পারেন না।

রহিমের কর্তা হাজি বিলালও একই কথা শোনালেন। তাদের বিশেষ আকর্ষণ ছিল ‘নিহারি’ ও ‘পসন্দা’ পদগুলি। তিনি বলেন, এখানেও কাবাবের মূল উপাদান ছিল মোষের মাংস। এখন বিক্রি প্রায় ৮০ থেক ৯০ শতাংশ কমে গিয়েছে।

অন্যদিকে, এই মওকায় এখন রাজ্যজুড়ে মুরগি ও মাটনের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ স্থির করতে দোকান বন্ধ করে বৈঠকে বসেন বিভিন্ন কাবাবখানার মালিকরা। সেখানে স্থির হয়, আপাতত দাম বাড়ানো ছাড়া কোনও গতি নেই।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget