এক্সপ্লোর

কমেডি শো-তে মোদী-রাহুলকে নিয়ে কৌতুক না করার নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন অভিযোগকারী কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা

নয়াদিল্লি:  স্ট্যান্ড-আপ কমেডি শোর কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলাকে কমেডি শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সহসভাপতি রাহুল গাঁধীকে নকল না করার নির্দেশ দেওয়া হয়েছে চ্যানেল কর্তপক্ষের তরফে। এই বিতর্কিত শোয়ের অন্যতম বিচারক হলেন অক্ষয় কুমার। সেখানে মিস্টার রঙ্গিলা নামে খ্যাত কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলাকে পারফর্ম করার জন্যে ডাকা হয়েছিল। তিনি মূলত বিভিন্ন রাজনৈতিক নেতাদের নানা সময় নকল করে জনপ্রিয় হয়েছেন। এবার চ্যানেলের নির্দেশ নতুন বিষয় নিয়ে ভাবনা-চিন্তা করে তাঁর ঠাট্টা-তামাশার রসদ তৈরি করতে। খুব অল্প সময়ের মধ্যে সেটা করার জন্যে, সেই বিষয়টি মোটেও ভাল হয়নি। সেই জন্যে শো থেকে বাদ পড়ে যান কৌতুক শিল্পী। কমেডি শো-তে মোদী-রাহুলকে নিয়ে কৌতুক না করার নির্দেশ নিয়ে এবার মুখ খুললেন অভিযোগকারী কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা প্রসঙ্গত, যে চ্যানেলে দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার শো সম্প্রচারিত হয়, তাঁদের কর্তৃপক্ষ কোনও রাজনৈতিক নেতাকে চটাতে চান না। তাই এই সিদ্ধান্ত। এবার চ্যানেলের এই নির্দেশ প্রসঙ্গে মুখ খুললেন কৌতুক-শিল্পী স্বয়ং। তাঁর দাবি, তাঁকে শোতে পারফর্ম করতে ডাকার আগেই শোয়ের আয়োজকরা জানতেন তিনি রাজনৈতিক নেতাদের নকল করতে পটু। সেই জন্যে তাঁকে ডাকা হয় সেখানে। প্রথমে চ্যানেল কর্তৃপক্ষের মোদীর বিষয় আপত্তি থাকলেও, রাহুলের প্রসঙ্গে কোনও আপত্তি ছিল না। তবে এধরনের নির্দেশ নিয়ে মোটেই খুশি নন কৌতুক শিল্পী। তিনি মনে করেন তাঁর সঙ্গে যেটা হয়েছে, সেটা অন্যায়, ভুল। এধরনের বিষয়কে বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করা বলে। তবে নিজেকে আর কোনও বিতর্কের মধ্যেই জড়াতে চান না এই শিল্পী। নিজের টুইটার হ্যান্ডেলে এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন শ্যাম রঙ্গিলা..... DNH669xXUAAwZz8.jpg large এদিকে এই শোতেই মেন্টর মল্লিকা দুয়া প্রসঙ্গে যৌন-ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিতর্কে জড়ান অক্ষয় কুমার। শোয়ে কেউ ভাল পারফর্ম করলে বেল বাজিয়ে তাঁকে প্রশংসা করার রীাতি আছে। মল্লিকা দুয়াও শ্যাম রঙ্গীলার শোয়ের পর তেমনই করতে চেয়েছিলেন। সেটা শুনে অক্ষয় বলেন, আপনি বেল বাজান, আমি আপনাকে বাজাবো। এরপরই অক্ষয়কে আক্রমণ করেন মল্লিকার বাবা সাংবাদিক বিনোদ দুয়া। এই মাসের শুরুতে শো থেকে সরিয়ে দেওয়া হয় মল্লিকা, কৌতুক-শিল্পী জাকির খান এবং হুসেন দালালকে। বিতর্ক প্রসঙ্গে কোনও মন্তব্য করার জন্যে পাওয়া যায়নি চ্যানেল কর্তৃপক্ষকে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget