এক্সপ্লোর

জুনেইদ হত্যার ঘটনায় গ্রেফতার চার, শনাক্ত করল পরিবার

চণ্ডীগড়: মথুরাগামী ট্রেনে জুনেইদ নামে এক কিশোরকে পিটিয়ে খুন করার দায়ে গ্রেফতার করা হল দিল্লির এক সরকারি কর্মী সহ চার জনকে। ফরিদাবাদের জিআরপি সুপার কমলদীপ গোয়েল বলেছেন, গ্রেফতার হওয়া চার জনের মধ্যে তিন জনের বয়স ২৪ থেকে ৩০ এর মধ্যে। অপর জনের বয়স ৫০। চার জনই ফরিদাবাদের বাসিন্দা। তাঁরা নিত্যযাত্রী। জুনেইদের পরিবারের লোকজন ধৃতদের শনাক্ত করেছেন। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে হল পাঁচ। তবে মূল অভিযুক্ত এখনও ফেরার। গত বৃহস্পতিবার দিল্লি থেকে ঈদের কেনাকাটা সেরে ভাইদের সঙ্গে ট্রেনে চেপে বাড়ি ফিরছিল জুনেইদ। দিল্লির ওই সরকারী কর্মীর সঙ্গে তাদের আসন নিয়ে ঝামেলা শুরু হয়। এরপর তাদের ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ওই ব্যক্তি। গ্রেফতার হওয়া তিন যুবক ফরিদাবাদের নিউ টাউন স্টেশন থেকে ট্রেনে ওঠে। তারাও ঝামেলায় জড়িয়ে পড়ে। বচসা চলাকালীন জুনেইদকে ছুরি মারা হয়। মূল অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জিআরপি সুপার। আজ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেছেন, সরকার কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেবে না। জুনেইদ হত্যার ঘটনায় তদন্ত চলছে। যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটাই নেওয়া হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও এই ঘটনার নিন্দা করেছেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা জুনেইদের বাড়িতে গিয়েছিলেন। সিমিএম-এর এক প্রতিনিধি দলও জুনেইদের বাড়িতে গিয়েছিল।

সেরা শিরোনাম

Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget