এক্সপ্লোর

আর্থিক তছরুপ: ব্যাঙ্কগুলিকে সেন্ট্রাল ডেটা চেকিংয়ের নির্দেশ আরবিআই-এর

মুম্বই: নোট বাতিল ঘোষণার পর যে হারে একের পর এক আর্থিক তছরুপ ও বেআইনিভাবে নগদ বদলের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে, তাতে বিচলিত রিজার্ভ ব্যাঙ্ক। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।

আরবিআই-এর ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রা জানান, দেশের সব ব্যাঙ্কগুলিকে সেন্ট্রাল ডেটা চেকিং বা কেন্দ্রীয় স্তরে তথ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছে আরবিআই। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও অসঙ্গতি পাওয়া গেলেই ইন্টারনাল অডিটের মাধ্যমে তা যেন খতিয়ে দেখা হয়।

তিনি আরও জানান, আরবিআই-এর কর্মকর্তারাও বিভিন্ন ব্যাঙ্কে গিয়ে এই ডেটা পরীক্ষা করে দেখছেন। সেখানে কোনও সন্দেহজনক লেনদেন নজরে আসলেই যথাযথ তদন্তে করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, সব ব্যাঙ্ককে কাউন্টার, কারেন্সি চেস্ট-সহ সব জায়গার সিসিটিভি ফুটেজ রাখতে বলা হয়েছে।

সম্প্রতি, অ্যাক্সিস ব্যাঙ্কের বড়বাজার শাখার ডেপুটি ম্যানেজারকে অবৈধ কাজের জন্য গ্রেফতার করা হয়। অন্যদিকে, দিল্লির চাঁদনি চকে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় হানা দিয়ে ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ১০০ কোটিরও বেশি টাকার হদিস পেয়েছে আয়কর দফতর। এই প্রেক্ষিতে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হতে পারে বলে খবর ছড়িয়ে পড়ে। এদিন সেই আশঙ্কার কথা খারিজ করে দেন মুন্দ্রা।

এদিকে, এদিনই নোটকাণ্ডে এবার জালে জড়িয়ে পড়ে রিজার্ভ ব্যাঙ্কের এক আধিকারিকের নাম। পুরনো নোট বদলের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্কের বেঙ্গালুরু শাখার সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট কে মিখাইল-সহ তিনজনকে গ্রেফতার করল সিবিআই।

ধৃতদের কাছ থেকে উদ্ধার ১৬ লক্ষ ৮৪ হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অফ মহীশূরের কোল্লাগালা শাখায় পুরনো নোট থেকে ১ কোটি ৫১ লক্ষ ২৪ হাজার টাকা নতুন নোটে বদলে ফেলা হচ্ছিল। এই খবর পেয়ে অভিযান চালায় সিবিআই। গোটা ঘটনায় আরবিআই আধিকারিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে সিবিআই সূত্রে দাবি।

মুন্দ্রা জানান এক জুনিয়র কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, বিভিন্ন তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করছে আরবিআই।

সেরা শিরোনাম

Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget