এক্সপ্লোর

খন্দ এড়াতে গিয়ে স্কুটার থেকে পড়ে ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু ২১ বছর বয়সি বেঙ্গালুরুর মহিলার

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর রাজপথের খানা-খন্দ এখন আতঙ্কে পরিণত হয়েছে। সোমবারই কর্ণাটকের  মুখ্যমন্ত্রী কে.সিদ্দারামাইয়া জরুরিকালীন তৎপরতায় সেখানকার পুর কর্তৃপক্ষকে নির্দেশ দেন বেঙ্গালুরুর রাস্তার ১৫ হাজার খন্দ পরবর্তী দু সপ্তাহের মধ্যে সারিয়ে ফেলতে হবে। সেই নির্দেশের একদিন কাটতে না কাটতেই মঙ্গলবার খন্দ এড়াতে গিয়ে স্কুটার থেকে নীচে পড়ে যান ২১ বছর বয়সি বেঙ্গালুরুর মহিলা জি বিনা। সেইমুহূর্তেই পিছন থেকে আসা একটি ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর দেভানাহালিতে। গত এক সপ্তাহে খন্দে পড়ে গিয়ে দুর্ঘটনার জেরে বেঙ্গালুরুতে প্রাণ গিয়েছে চার ব্যক্তির। জি বীনা তাঁর দিদির সঙ্গে স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন। খন্দ এড়াতে স্কুটারটি সামান্য আস্তে করে দেন তাঁরা। সেই সময়ই একটি ট্রাক এসে তাঁদের পিছন থেকে ধাক্কা মারে। স্কুটার থেকে দুই বোনই পড়ে যান। জি বীনাকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি। তাঁর দিদি জি লক্ষ্ণী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। জি বিনাকে পিষে দেওয়ার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক লরির চালক। এলাকার স্থানীয় বাসিন্দারা এই ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদে রাস্তা অবরোধ করে। রবিবার জি বীনার মতো একইভাবে রাস্তায় পরে গিয়ে মৃত্যু হয় ৪৭ বছরের রাধা আজানাপ্পার। মহিশূর রোডে স্কুটার চালানোর সময় খন্দ এড়াতে গিয়েই ছিটকে পড়েন রাধা। তারপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় রাধার। একই ঘটনায় শনিবার মৃত্যু হয় ৫৫ বছরের অ্যান্টনি জোসেফ এবং তাঁর স্ত্রী সাগাই মেরির। সাম্প্রতিক বৃষ্টি এবং তারপরই রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় সেখানকার রাস্তার এমন বেহাল দশা হয়েছে। ১৫ দিনের মধ্যে রাস্তা সারাইয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজ শেষ না হলে, তদন্ত করে দেখা হবে গাফিলতির সঙ্গে যুক্ত কারা। কড়া শাস্তি দেওয়া হবে দোষী সাব্যস্তদের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget