এক্সপ্লোর

এবার প্রতিরক্ষা, অসামরিক বিমান পরিবহণ, ওষুধ শিল্পে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ, সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি: দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পথ আরও প্রশস্ত করল মোদী সরকার। প্রতিরক্ষা থেকে অসামরিক বিমান পরিবহণ, সবক্ষেত্রেই বিদেশি বিনিয়োগের জন্য হাট করে দরজা খুলে দেওয়া হল! এবার প্রতিরক্ষা, অসামরিক বিমান পরিবহণ এবং ওষুধ শিল্পে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ। সোমবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে, প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা ছিল ২৬ শতাংশ। ক্ষমতায় এসেই তা বাড়িয়ে ৪৯ শতাংশ করে দেয় মোদী সরকার। এবার একেবারে ১০০! কংগ্রেসের অভিযোগ, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দরজা পুরোপুরি খুলে দেওয়ায় বিঘ্নিত হবে দেশের নিরাপত্তা। শুধু প্রতিরক্ষাই নয়। ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত হয়েছে, অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রেও। মোদী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নতুন বিমানবন্দরে সরাসরি ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ করা যাবে। বন্ধ বিমানবন্দর নতুন করে চালু করার ক্ষেত্রে, এই ঊর্ধ্বসীমা ৭৪ শতাংশ। তবে সরকার চাইলে তা বাড়িয়ে ১০০ করে দিতেই পারে। একইভাবে ওষুধশিল্পেও, সরাসরি বিদেশি বিনিয়োগের উর্ধ্বসীমা বাড়িয়ে ১০০ শতাংশ করে দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগের দরজা পুরোপুরি খুলে দেওয়া হয়েছে, ডিটিএইচ, কেবল নেটওয়ার্ক, মোবাইল টিভি, ই কমার্স এবং  পশুপালনের ক্ষেত্রেও। বিদেশি বিনিয়োগের নিয়ম-কানুন শিথিল করা হয়েছে, বেসরকারি নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে। মোদী সরকারের দাবি, এ দিনের সিদ্ধান্তের জেরে আরও বেশি করে বিদেশি বিনিয়োগ টানা যাবে। যদিও কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলই এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে, এ ভাবে প্রতিরক্ষায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের জন্য দরজা খুলে দিয়ে কি দেশের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে দেওয়া হল না?  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget