এক্সপ্লোর

বিহারে এনডিএ-তে 'অল ইজ নট ওয়েল'? জিতন রামের ট্যুইট উস্কে দিল জল্পনা

বিহারে এনডিএ-র দুই শরিক দল বিজেপি ও জেডিইউ-র সম্পর্ক নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হ্যাম দলের নেতা জিতন রাম মাঝির মন্তব্য সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট বিহারের এনডিএ-র মধ্যে অল ইজ নট ওয়েল। মাঝির ট্যুইটে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এনডিএ-র মধ্যে অভ্যন্তরীন গোলমাল রয়েছে এবং শরিকদলগুলির মধ্যে সম্পর্কে টানাপোড়েন রয়েছে।

পটনা: বিহারে এনডিএ-র দুই শরিক দল বিজেপি ও জেডিইউ-র সম্পর্ক নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হ্যাম দলের নেতা জিতন রাম মাঝির মন্তব্য সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট বিহারের এনডিএ-র মধ্যে অল ইজ নট ওয়েল। মাঝির ট্যুইটে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এনডিএ-র মধ্যে অভ্যন্তরীন গোলমাল রয়েছে এবং শরিকদলগুলির মধ্যে সম্পর্কে টানাপোড়েন রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাাঝি রবিবার ট্যুইট করে বলেছেন, রাজনীতিতে জোটধর্ম পালন যদি শিখতে হয়, তাহলে নীতীশজীর থেকে শেখা যেতে পারে। জোটে শরিকদলগুলির অভ্যন্তরীন বিরোধ ও চক্রান্ত সত্ত্বেও তাঁদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া রাজনৈতিক দিক থেকে নীতীশ কুমারকেও আরও মহান করে তোলে। নীতীশ কুমারের এই স্পিরিটকে মাঝির কুর্ণিশ।
এবারের ভোটে বিজেপির জুনিয়র শরিক হিসেবে বিহারের ক্ষমতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর দল জেডিইউ বিজেপির থেকে অনেক কম আসন পেয়েছে। আর শক্তি কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই এনডিএ-তে জেডিইউ-র পরিবর্তে পাল্লাভারি হয়েছে বিজেপির। নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী করা হলেও জোটে তাঁর কথা খুব একটা গুরুত্ব পাচ্ছে না বলেই জল্পনা। বিগত কিছুদিনের ঘটনাক্রম দেখলে এই জল্পনার অনেকটাই সত্যতা রয়েছে বলে আভাস মিলতে পারে। কিছুদিন আগেই অরুণাচলে জেডিইউ-র বিধায়কদের বিজেপিতে সামিল করে নেওয়া হয়। বিহারে মন্ত্রিসভার সম্প্রসারণও এখনও হয়নি। এই ইস্যুগুলি নিয়ে দুই দলের নেতাদের যে মন্তব্য সামনে এসেছে, তাতে কোথাও না কোথাও দুই দলের সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত ছিল। যদিও এ ব্যাপারে বিজেপি ও জেডিইউ-র শীর্ষ নেতৃত্ব নীরবতাই বজায় রেখে চলছে। জোটের অন্দরে যে সব কিছু ঠিকঠাক নেই, বিহারে এনডিএ-র শরিক দল হ্যামের প্রধান জিতন রাম মাঝির ট্যুইটে সেই ইঙ্গিতই রয়েছে বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে জেডিইউ-র জাতীয় পরিষদের বৈঠকে নীতীশের মন্তব্য ঘিরেও জল্পনা দেখা দিয়েছে।   শনিবার নীতীশ দলের জাতীয় পরিষদের বৈঠকে বলেছেন, ভোটের আগে বোঝাই গেল না কে বন্ধু, কে শত্রু। তিনি অবশ্য বলেছেন, সরকার পাঁচ বছরই চলবে। তিনি বলেছেন, এনডিএ-তে আসন ভাগাভাগিতে বিলম্বের মাশুল জেডিইউ-কে দিতে হয়েছে। জানা যায়নি, কে বন্ধু, কে শত্রু। অর্থাৎ কে সঙ্গে রয়েছে, কে নেই। ভোটের পাঁচ মাস আগেই আসন বন্টনের কাজ শেষ হওয়া দরকার ছিল।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget