এক্সপ্লোর

ক্ষমতায় টিকে থাকতে সমাজে বিভাজন তৈরির খেলায় ব্যস্ত মোদী, বিজেপি: রাহুল গাঁধী

নান্দেদ: ক্ষমতায় টিকে থাকতে সমাজে বিভাজনের খেলায় ব্যস্ত বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তাঁর দাবি, এই বিভেদের রাজনীতির কারণে মোদী ও বিজেপির প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে। তাঁর অভিযোগ, হরিয়ানায় জাঠদের সঙ্গে অ-জাঠদের লড়িয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র মরাঠি ও অ-মরাঠিদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। বিজেপি ও আরএসএসের একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা। দলের এর সমাবেশে রাহুলের দাবি, একমাত্র কংগ্রেসের আদর্শই বিজেপি ও আরএসএসের মোকাবিলা করতে পারে। তিনি দলের সমর্থকদের উদ্দেশে বলেছেন, একটা-দুটো নির্বাচনে ওরা (বিজেপি ও আরএসএস) লড়াই করবে। এরপর কংগ্রেসই ক্ষমতায় ফিরবে। নোট বাতিল নিয়েও মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল। তাঁর দাবি, সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, দেশের চোরেদের কালো টাকা এর মাধ্যমে সাদা হয়ে গিয়েছে। রাহুল বলেছেন, প্রথমে সরকার বলেছিল, নোট বাতিলের ফলে সন্ত্রাসবাদে লাগাম টানা যাবে। পরে বলল, এতে কালো টাকা জব্দ করা যাবে। কিন্তু একথা সবারই জানা, দেশে কালো টাকার ৯০ শতাংশই স্থাবর সম্পত্তি, সোনায় রয়েছে। রাহুল আরও বলেছেন, কৃষক, দরিদ্র শ্রমিক, গৃহবধূদের টাকাপয়সার পিছনে মোদী কেন ছুটছেন, তা আমাদের জানা নেই। রাহুল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও একহাত নিয়েছেন। তিনি বলেছেন, নোট বাতিলের পর যে ৯৯ শতাংশই ফিরে এসেছে তা জানাতে এক বছর সময় লেগে গেল। গড় অভ্যন্তরীণ উত্পাদন (জিডিপি) ৪.৫ শতাংশে নেমে যাওয়া নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন রাহুল। তিনি বলেছেন, এ জন্য প্রধানমন্ত্রীই দায়ী। কংগ্রেস সহ সভাপতির আরও অভিযোগ, মুখে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেন বাস্তবে গোয়া ও মণিপুরে বিধায়কদের কিনেছে বিজেপি। গুজরাতেও এই চেষ্টা হয়েছিল। কর্মসংস্থান নিয়েও মোদীকে বিঁধেছেন রাহুল। তিনি বলেছেন, মোদী প্রতি বছর দুকোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণের ধারেকাছেও আসতে পারেনি মোদী সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget