এক্সপ্লোর

রামমন্দির তৈরি করতে না দিলে হজযাত্রা আটকানোর হুমকি উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের

লখনউ: অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনায় সারা দেশজুড়েই জঙ্গিদের বিরুদ্ধে ক্ষোভ চরম আকার ধারণ করেছে। এরইমধ্যে রাজনৈতিক ফায়দা তুলতে কোমর বেঁধে নেমে পড়েছেন কেউ কেউ। মানুষের ক্ষোভের ঘোলা জলে মাছ ধরতে নেমে বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের বিজেপির এক বিধায়ক। তাঁর হুমকি, রাম মন্দির তৈরি করতে না দিলে হজযাত্রা আটকে দেওয়া হবে। তাঁর এই মন্তব্যের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। মাহোবা জেলার চরখারির বিধায়ক ব্রিজভূষণ রাজপুত অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার নিন্দা করে জঙ্গিদের খতম করার দাবি করেছেন।  একইসঙ্গে অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, ‘১০০ কোটি হিন্দুকে ভগবান শ্রীরামের মন্দির তৈরির সংকল্প গ্রহণ করতে হবে। শ্রীরামের মন্দির নির্মাণে যদি মুসলিমরা বাধা দেয় তাহলে জেনে রাখুন মুসলিমদের মক্কা মদিনা যাওয়া রুখে দেওয়ার কাজ করবে আপনাদের বিধায়ক গুড্ডু রাজপুত’। রাজপুত আরও দাবি করেন, ভারত হিন্দুদের দেশ। তাঁর এই মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। পরে তিনি বলেছেন, 'রামমন্দির ১০০ কোটি হিন্দুর আস্থার প্রতীক। বহু বছর ধরেই রাম মন্দির তৈরি করতে দেওয়া হচ্ছে না। এজন্য ভারতের ১০০ কোটি মানুষ দুঃখিত। যাঁদের জন্য মন্দির তৈরির কাজ আটকে রয়েছে তাঁদেরকে মনে দুঃখ দেওয়ার কাজ ১০০ কোটি মানুষ করেনি। হিন্দু সমাজ ওই অংশকে নিজেদের সঙ্গেই রেখেছে। তবে আস্থার প্রতীক রামমন্দির তৈরি করতে না দিলে দুঃখ হয়'।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget