এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীরে জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার বিজেপির, ইস্তফা মেহবুবার, বললেন, গায়ের জোর দেখানো নীতি চলবে না

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক অনিশ্চয়তা। মেহবুবা মুফতির জোট সরকার থেকে সমর্থন তুলে নিল বিজেপি। ওই রাজ্যে মেহবুবা সরকার পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেখানে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। সাংবাদিক সম্মেলন করে দলের এই চরম পদক্ষেপ ঘোষণা করেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি বলেন, বিজেপির পক্ষে জম্মু ও কাশ্মীরে জোট সরকারে থেকে যাওয়া অসম্ভব হয়ে উঠেছে। রমজানে জঙ্গি দমন অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার, কাঠুয়া গণধর্ষণ মামলার বিচার সহ নানা ইস্যুতে দু দলের মধ্যে মতভেদ তীব্র হচ্ছিল। বিজেপি রাজ্যে রাজ্যপালের শাসনের পক্ষপাতী বলে জানান তিনি। পিডিপিকে নিশানা করে তিনি বলেন, যে দলটি রাজ্যে সরকারে নেতৃত্ব দিচ্ছে, তারা পরিস্থিতি সামলাতে পারছে না। সাংবাদিক বৈঠকে রাম মাধব বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এটা মাথায় রেখে ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের অভিমত, ক্ষমতার নিয়ন্ত্রণ রাজ্যপালের হাতে তুলে দেওয়াই শ্রেয়। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শীঘ্রই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করবেন বলে জানিয়েছেন পিডিপি-র মন্ত্রী নঈম আখতার। ইস্তফা দিয়ে সাংবাদিক বৈঠকে মেহবুবা বলেছেন, আমরা সবসময়ই বলেছি, গায়ের জোর দেখানো নিরাপত্তা নীতি জম্মু ও কাশ্মীরে চলবে না, সমন্বয়ই আসল কথা। আলোচনা, সমন্বয় ও বোঝাপড়ার প্রয়াস অব্যাহত রাখব। স্রেফ ক্ষমতা দখল বিজেপির সঙ্গে হাত মেলানোর উদ্দেশ্য ছিল না। মেহবুবা জানান, রাজ্যপালকে বলেছি, আর কোনও দলের সঙ্গে জোট করছি না। ৮৭ সদস্যের জম্মু ও কাশ্মীর বিধানসভায় পিডিপি ও বিজেপির বিধায়ক যথাক্রমে ২৮ ও ২৫ । বিধানসভা ভোটের ফল বেরনোর পর আঁতাত হয়েছিল দু দলের। কংগ্রেসের শক্তি ১২। ফারুক ও ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের এমএলএ সংখ্যা ১৫, অন্যন্য ৭।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget