এক্সপ্লোর

লেবাননের জাদুঘর থেকে নীল হিরে দেশে ফেরাতে হবে, দাবি ত্র্যম্বকেশ্বর মন্দিরের ট্রাস্টের

নাসিক: নীল নাসাক হিরে দেশে ফেরানোর ব্যাপারে সরব হল নাসিকের ত্র্যম্বকেশ্বর দেবস্থানের ট্রাস্টি বোর্ড। বিখ্যাত এই মন্দিরের আরাধ্য দেবতা মহাদেবের মুকুটে একদা শোভিত ছিল এই হিরে। কিন্তু অতীতে বহু জাতি যখন ভারত আক্রমণ করেছে, বারবার লুঠ করেছে মন্দিরের এই সম্পদ। পুনরুদ্ধারের পরও লুন্ঠন আটকানো যায়নি। বহু হাত ঘুরে নীল হিরেটির বর্তমান ঠিকানা লেবাননের এক বেসরকারি জাদুঘর। বহুমূল্যের হিরেটিকে দেশে ফেরানোর ব্যাপারেই উদ্যোগী হয়েছে মন্দিরের ট্রাস্টি বোর্ড। ত্র্যম্বকেশ্বর দেবস্থানের ট্রাস্টি ললিতা শিন্ডে জানিয়েছেন, হিরে দেশে ফেরানোর দাবিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং সংশ্লিষ্ট অন্যান্য দফতরের কাছে চিঠি পাঠিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, নীল হিরেটিকে শিবের 'চোখ' বলা হয়ে থাকে। এর ওজন ৪৩.৩৮ ক্যারেট বা ৮.৬৭৬ গ্রাম। শিন্ডের বক্তব্য অনুযায়ী, ১৭২৫ সালে নানা পেশোয়া মানত করেছিলেন, ত্র্যম্বকেশ্বর দুর্গ অবরোধ ভেঙে দিতে পারলে ভগবান শিবের উদ্দেশ্যে ওই হিরে উত্সর্গ করবেন। সেই মতো বহু গয়না দিয়ে পুজো দেন তিনি। এর মধ্যে ছিল নীল নাসাক হিরেটিও। শিন্ডের দাবি এই হিরেটি বিশ্বের বৃহত্তম হিরেগুলির মধ্যে অন্যতম। ১৮১৮ সালে ব্রিটিশরা হিরেটি এক গয়না ব্যবসায়ীকে বিক্রি করে দেয়। শিন্ডে জানান, গয়নাটি ফেরানোর ব্যাপারে টাকা জোগাড় করতেও প্রস্তুত তাঁরা। হিরেটি দেশে ফেরানো সরকারের কর্তব্য বলে জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG
Laketown News | ৬ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'! লেকটাউন এলাকার বাসিন্দা শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'
Baruipur News | বারুইপুরে পুলিশের উপর হামলা ও ভাঙচুরকাণ্ডে আরও গ্রেফতারি | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ-খুন, বারুইপুর থানায় ফরেন্সিক | ABP ANANDA LIVE
Susmita Deb :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget