এক্সপ্লোর

সংরক্ষণ নিয়ে বিতর্কের ডাক অছিলা, আরএসএস-বিজেপির ‘আসল টার্গেট’ সামাজিক ন্যয়, ভাগবতের মন্তব্যে ট্যুইট প্রিয়ঙ্কার

গত রবিবার আরএসএস প্রধান ভাগবত বলেন, সংরক্ষণ ইস্যুতে সৌহার্দ্যের পরিবেশে অবশ্যই তার পক্ষের, বিপক্ষের লোকজনের মধ্যে আলোচনা হওয়া উচিত। তাঁর বক্তব্যে আলোড়ন হয়।

নয়াদিল্লি: মোহন ভাগবতের সাম্প্রতিক সংরক্ষণ সংক্রান্ত বক্তব্যের সূত্র ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদিকে নিশানা করলেন প্রিয়ঙ্কা গাঁধী। মোদি সরকার জনমুখী আইনগুলির টুঁটি টিপে ধরছে, আরএসএস-বিজেপির ‘আসল টার্গেট’ সামাজিক ন্যয়, এমনই অভিযোগ কংগ্রেসের পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদকের। গত রবিবার আরএসএস প্রধান ভাগবত বলেন, সংরক্ষণ ইস্যুতে সৌহার্দ্যের পরিবেশে অবশ্যই তার পক্ষের, বিপক্ষের লোকজনের মধ্যে আলোচনা হওয়া উচিত। তাঁর বক্তব্যে আলোড়ন হয়। মুখে আলোচনার ডাক দিয়ে আসলে সংরক্ষণের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলতে চেয়েছেন ভাগবত, এমনই অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সঙ্ঘের তরফে বিতর্ক এড়াতে বিবৃতি দিয়ে জানানো হয়, ভাগবতের বক্তব্য নিয়ে অহেতুক, অপ্রয়োজনীয় জলঘোলা করা হচ্ছে। উনি আলাপ-আলোচনার মাধ্যমে সমাজের যাবতীয় বিরোধ মেটানোর প্রয়োজনীয়তার ওপরই গুরুত্ব আরোপ করতে চেয়েছেন মাত্র, পাশাপাশি সংরক্ষণের মতো সংবেদনশীল ইস্যুতে সবাইকে মতামত বিনিময় করতেও বলেছেন। কিন্তু আরএসএসের ব্যাখ্যা মানতে পারছেন না, পরিষ্কার বুঝিয়ে দিয়ে প্রিয়ঙ্কা ট্যুইট করেছেন, আরএসএসের সাহস বেড়েছে, ওদের উদ্দেশ্য বিপজ্জনক। বিজেপি সরকার যখন জনমুখী আইনগুলিকে শিকেয় তুলে দিচ্ছে, ঠিক তখন সংরক্ষণ ইস্যুতে বিতর্কের ডাক দিচ্ছে আরএসএস। বিতর্ক আসলে একটা অছিলা, বিজেপি-আরএসএসের আসল টার্গেট সামাজিক ন্যয়। আপনারা কি এটা হতে দেবেন? দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন প্রিয়ঙ্কার।

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget