এক্সপ্লোর

উপত্যকার সন্ত্রাসে বিধ্বস্ত, প্রতিমুহূর্তে বিবেকের মৃত্যু হচ্ছে, তাই চাকরি থেকে ইস্তফা দিয়ে ভিডিও পোস্ট কাশ্মীর পুলিশের এক কর্মীর

শ্রীনগর: প্রতিদিন সন্ত্রাসে বিধ্বস্ত হচ্ছে জম্মু কাশ্মীর। সেই রক্তঝরা সন্ত্রাস দেখতে দেখতে কার্যত বিপর্যস্ত সেখানকার মানুষ। যাঁরা কাশ্মীরকে ভালবাসেন, তাঁরা প্রতিদিনের এই অশান্তি আর সহ্য করতে পারছেন না, ফেসবুকে কাশ্মীর পুলিশের পদ থেকে ইস্তফা দিয়ে দাবি এক পুলিশ কর্মীর। প্রসঙ্গত, সন্ত্রাস সহ্য করতে না পেরে জম্মু কাশ্মীর পুলিশের এক কন্সটেবল বাহিনী থেকে ইস্তফা দিয়েছেন। এবং নিজের পদত্যাগের পুরো কারণ ফেসবুকে একটি ভিডিও রেকর্ড করে পোস্টও করে দিয়েছেন। ওই পুলিশ কন্সটেবলের দাবি, কাশ্মীরের প্রতিদিনের রক্তপাত দেখে তাঁর বিবেকের মৃত্যু হচ্ছে। তিনি কিছুই করতে পারছেন, তাই তিনি পুলিশবাহিনী থেকে ইস্তফা দিলেন। ভিডিওটি পোস্ট করে ওই কন্সটেবল লিখেছেন, আমাকে আমার বিবেক প্রতিমুহূর্তে, প্রত্যেকদিন জিজ্ঞেস করে কাশ্মীরে এভাবে যে রক্ত ঝরছে, সেটা কি ভুল না ঠিক? একজন কাশ্মীরী হিসেবে তিনি কি করতে পারছেন? নিজেকে রইস হিসেবে পরিচয় দিয়েছেন ওই ব্যক্তি ফেসবুক ভিডিওতে। আপাতত ভিডিওর সত্যতা যাচাই করছে জম্মু-কাশ্মীর পুলিশ। এখানে রইল সেই ভিডিও, যেখানে রইস নামের সেই ব্যক্তি তাঁর পুলিশের কন্সটেবলের পদ থেকে পদত্যাগের পুরো কারণটা জানিয়েছেন।
রইস তাঁর ভিডিওতে বলেছেন, দীর্ঘ সাত বছর তিনি পুলিশে চাকরি করছেন। এখানে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রতীজ্ঞা করেন জনসেবা করার। তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করার। কিন্তু উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতিতে কার্যত সেখানে ঝড় উঠেছে। প্রতিদিন কাশ্মীরীদের মৃত্যু হচ্ছে, কেউ চোখ হারাচ্ছে, কাউকে জেলে পাঠানো হচ্ছে, কেউ বা গৃহবন্দি। তাঁর দাবি, পুরো সমস্যার কারণ, কাশ্মীরীরা নিজেদের অধিকার দাবি করছেন। তারপরই তিনি বলেন পাকিস্তানকে তিনি ভালবাসেন না, ভারতকে তিনি ঘৃণা করেন না। কিন্তু তিনি কাশ্মীরকে ভালবাসেন। আর প্রতিদিনের এই লড়াইয়ে ক্ষতি কাশ্মীরের হচ্ছে।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

INDI Alliance Meeting | দিল্লির রামলীলা ময়দানের কর্মসূচিতে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী | #abpananda
CM Suvendu Adhikari |
Calcutta High Court | পুরসভার পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে মামলা, ৬ সপ্তাহ পরে ফের শুনানি | KMC News
Kunal Ghosh |
Kajal Seikh | দেহরক্ষী তোলার প্রতিবাদে কোর্টে যাওয়ার ইঙ্গিত কাজলের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget