এক্সপ্লোর

ভারত দুনিয়ার উদ্বাস্তুদের রাজধানী হতে পারে না, সুপ্রিম কোর্টে বললেন সলিসিটর জেনারেল, চূড়ান্ত এনআরসি প্রকাশের সময়সীমা ৩১শের পর বাড়ানোর আবেদন কেন্দ্র, অসমের

সলিসিটর জেনারেল বলেন, অনুগ্রহ করে অসমের চূড়ান্ত এনআরসি প্রকাশের সময়সীমা ৩১ জুলাইয়ের পর কোনও দিন স্থির করুন। কেননা বহু নাম তালিকা থেকে বাদ দিয়ে অনেক বেশি নতুন নাম ঢোকানো হয়েছে, এমন একটা ধারণা জোরদার হচ্ছে।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে কেন্দ্র ও অসম সরকারের তরফে আবেদন করা হল, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চূড়ান্ত করার ৩১ জুলাইয়ের সময়সীমা বাড়ানো হোক। এনআরসি থেকে অন্যায় ভাবে অনেকের নাম বাদ যেমন পড়েছে, তেমনই অনেকের নাম ঢুকেছে বলে অভিযোগ পেশ হয় শীর্ষ আদালতে। কেন্দ্র, অসম সরকারের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চকে বলেন, ভুল করে এনআরসি-তে নাম ঢোকানো, বাদ দেওয়ার জন্য তালিকায় ২০ শতাংশ যেখান-সেখান থেকে খুশি নেওয়া নমুনা খতিয়ে দেখার অনুমতি দেওয়া হোক। শীর্ষ আদালতই এর আগে ৩১ জুলাই চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশের দিন স্থির করেছিল। মেহতার আবেদনের পরিপ্রেক্ষিতে নমুনা সমীক্ষার আবেদনটি বিচার করে দেখার জন্য ২৩ জুন দিনটি ধার্য্য করল বেঞ্চ। সলিসিটর জেনারেল বলেন, অনুগ্রহ করে অসমের চূড়ান্ত এনআরসি প্রকাশের সময়সীমা ৩১ জুলাইয়ের পর কোনও দিন স্থির করুন। কেননা বহু নাম তালিকা থেকে বাদ দিয়ে অনেক বেশি নতুন নাম ঢোকানো হয়েছে, এমন একটা ধারণা জোরদার হচ্ছে। ভারত দুনিয়ার উদ্বাস্তুদের রাজধানী হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। নমুনা খতিয়ে দেখার মাধ্যমে খসড়া এনআরসি নতুন করে খতিয়ে দেখার প্রয়োজন আছে বলেও অভিমত জানান। তাঁর দাবি, স্থানীয় অফিসাররা জড়িত থাকায় বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে কয়েক লক্ষ লোকের নাম ভুল করে এনআরসি-তে তোলা হয়েছে। গত ১৭ জুলাই কেন্দ্র ও অসম সরকার সর্বোচ্চ আদালতে অসমের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে চূড়ান্ত খসড়া এনআরসি-তে ওঠা নামের ২০ শতাংশ নমুনা ও বাকি জেলাগুলিতে ১০ শতাংশ নমুনা খতিয়ে দেখার আবেদন জানায়। সর্বোচ্চ আদালতের নির্দেশে অসমে এনআরসির প্রথম খসড়া বেরয় ২০১৭-র ৩১ জানুয়ারির মধ্যরাতে। তাতে ৩ কোটি ২৯ লক্ষ আবেদনকারীর মধ্যে ১ কোটি ৯০ লক্ষের নাম ওঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget