এক্সপ্লোর

ফৌজদারি মামলায় দোষী বিধায়ক, এমপি-র আজীবন ভোটে লড়া নিষিদ্ধ হোক, কমিশনের প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে, সুপ্রিম কোর্টে কেন্দ্র

নয়াদিল্লি:ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত বিধায়ক, সাংসদদের সারা জীবন ভোটে লড়ায় নিষেধাজ্ঞা জারির জন্য সুপ্রিম কোর্টে শুনানির সময় সওয়াল করল নির্বাচন কমিশন। বর্তমান আইনে কোনও সাংসদ বা বিধায়ক নৈতিক পদস্খলন বা জঘন্য অপরাধে দোষী ঘোষিত হলে ৬ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় এমন জনপ্রতিনিধিদের ওপর আজীবন নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ পিটিশন পেশ করেছেন। তারই শুনানি ছিল আজ। বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি নবীন সিনহাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ শুনানিতে ২০১৪-র সাধারণ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীদের ঘোষণা করা ১৫৮১টি মামলার ব্যাপারে কেন্দ্রকে বিস্তারিত তথ্য পেশ করতে বলেছে। এর মধ্যে কটি মামলার এক বছরের মধ্যে নিষ্পত্তি হয়েছে, কটি মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে বা রেহাই পেয়েছে, তাও জানাতে বলেছে বেঞ্চ। ২০১৪ সাল থেকে এপর্যন্ত রাজনীতিকদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা, সেগুলির কটি মিটে গিয়েছে, তার বিস্তারিত তথ্যও চেয়েছে বেঞ্চ। কেন্দ্রের পক্ষে বলা হয়, রাজনীতিকে সম্পূর্ণ অপরাধমুক্ত করতে হবে। রাজনীতিবিদদের জড়ানো মামলাগুলির দ্রুত মীমাংসায় বিশেষ আদালত গঠনে আপত্তি নেই সরকারের। নির্বাচন কমিশন ও আইন কমিশন অপরাধ মামলায় দোষী রাজনীতিকদের নির্বাচনে অংশগ্রহণে সারা জীবনের নিষেধাজ্ঞা চাপানোর যে সুপারিশ করেছে, তাও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বেঞ্চ ৬ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে বিশেষ আদালত গড়ার ব্যাপারে বিস্তারিত স্কিম ও এজন্য কত অর্থ বরাদ্দ হতে পারে, তা জানাতে বলেছে। ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এর আগে জুলাই মাসে ওই বিজেপি নেতার পিটিশনের ব্যাপারে স্পষ্ট অবস্থান জানাতে না পারায় শীর্ষ আদালতে তিরস্কৃত হয়েছিল কমিশন। সুপ্রিম কোর্টে একাধিক আবেদন পেশ করে দাবি তোলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে পদে থাকা যাবে না বলে দেশের বিচার বিভাগে চালু বিধি মেনে রাজনীতিকদের বেলায়ও আজীবন ভোটে লড়ায় নিষেধাজ্ঞা জারি করা হোক। কমিশন ও কেন্দ্রের অবস্থানে লালুপ্রসাদ যাদবের মতো বড় মাপের নেতাদের রাজনৈতিক ভবিষ্যতের ওপর বড় প্রভাব পড়তে পারে। ১৭ বছরের পুরানো পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী ঘোষিত হওয়ায় ২০১৩-র অক্টোবরে পাঁচ বছরের কারাবাস হয় রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সভাপতির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget