এক্সপ্লোর

এসসি, ওবিসি ছাত্রদের চাকরির পরীক্ষার পড়ার খরচ দেবে কেন্দ্র

নয়াদিল্লি: দলিত এবং অনগ্রসর শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়ার যাবতীয় খরচ এবার থেকে বহন করবে কেন্দ্রীয় সরকার। এর আগে এসসি এবং ওবিসি শ্রেণিভুক্ত ছাত্র-ছাত্রীদের সরকারি চাকরির জন্য পড়ার খরচ হিসেবে ২০ হাজার টাকা করে দিত কেন্দ্র। সেই উর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে সব খরচই দেবে সরকার। পাশাপাশি, এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের মাসিক ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়রা ১,৫০০ টাকার বদলে এখন থেকে ২,৫০০ টাকা করে পাবেন। বাইরে থেকে আসা ছাত্ররা ৩,০০০ টাকার বদলে ৫,০০০ টাকা করে পাবেন। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের পড়ার খরচ দেওয়া সংক্রান্ত নিয়মের বদল করা হয়েছে। এই দুই শ্রেণিভুক্ত ছাত্র-ছাত্রীরা যাতে ভাল মানের প্রশিক্ষণ পান সেটা নিশ্চিত করতে চাইছে সরকার। বিখ্যাত প্রশিক্ষণ কেন্দ্রগুলির তালিকা তৈরি করা হচ্ছে। সেখানেই এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নতুন প্রকল্প অনুযায়ী, ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, রেলের বিভিন্ন পরীক্ষা, ব্যাঙ্ক, বিমা এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অফিসার গ্রেডের পরীক্ষা, আইআইটি জেইই, এআইইইই, এআইপিএমটি, ক্যাট, আইনের পরীক্ষা, স্যাট, জিআরই, জিম্যাট টিওইএফএল এর মতো পরীক্ষাগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ বা তার কম হলেই এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পাবেন। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৫ থেকে ১০টি প্রশিক্ষণ কেন্দ্রের নাম প্রস্তাব করতে বলেছে কেন্দ্র। এই কেন্দ্রগুলির অতীত রেকর্ড খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করবে বিশেষজ্ঞ কমিটি। যে প্রতিষ্ঠানগুলির একাধিক জেলায় প্রশিক্ষণ কেন্দ্র আছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ

ভিডিও

BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget