এক্সপ্লোর

এয়ারসেল ম্যাক্সিস মামলায় গ্রেফতারি এড়াতে আর্জি চিদম্বরমের, দমনমূলক ব্যবস্থা নিতে ইডি-কে নিষেধ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: এয়ারসেল ম্যাক্সিস বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতারি এড়াতে দিল্লি হাইকোর্টে পি চিদম্বরম। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগাম জামিন চাইলেন বিশেষ বিচারক ও পি সাইনির কাছে, যিনি তাঁকে ৫ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে হাজিরা দিতে বলেন। কংগ্রেস নেতা তথা প্রাক্তন ইউপিএ জমানার মন্ত্রী চিদম্বরমকে আগেই তলব করেছিল ওই তদন্ত সংস্থা। পাশাপাশি দিল্লি হাইকোর্ট ইডি-কে নোটিস পাঠিয়ে ৫ জুন নাগাদ তাদেরও জবাব পাঠাতে বলেছে, সেইসঙ্গে ততদিন এ ব্যাপারে চিদম্বরমের বিরুদ্ধে কোনও দমনমূলক ব্যবস্থা নিতে নিষেধ করেছে এজেন্সিকে। চিদম্বরমের আবেদনের স্বপক্ষে দুই পদস্থ আইনজীবী কপিল সিবল ও অভিষেক মনু সিংভি সওয়াল করেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর অতীত একেবারে স্বচ্ছ, তাছাড়া দীর্ঘ সামাজিক সুনামও আছে। চিদম্বরম আগাম জামিনের আর্জির সমর্থনে বলেন, এই মামলায় যাবতীয় তথ্যপ্রমাণ আদতে কতকগুলি নথিপত্র বলে মনে হয়। ওগুলি ইতিমধ্যে সরকারের হেফাজতে আছে, তাঁর কাছ থেকে কিছুই সংগ্রহ করার নেই। তবে ইডি-র তরফে বিশেষ সরকারি কৌঁসুলি নীতেশ রানা চিদম্বরমের আবেদনের বিরোধিতা করে বলেন, উনি আজ তদন্ত প্রক্রিয়ায় সামিল হননি, যেজন্য ইডি তাঁকে ইতিমধ্যে সমন পাঠিয়েছে। আদালত ইতিমধ্যেই চিদম্বরমের ছেলে কার্তিকে টুজি স্পেকট্রাম মামলা থেকে উদ্ভূত এয়ারসেল-ম্যাক্সিস সংক্রান্ত ব্যাপারে সিবিআই ও ইডি-র যথাক্রমে ২০১১ ও ২০১২ সালে দায়ের করা দুটি মামলায় ১০ জুলাই পর্যন্ত গ্রেফতারির হাত থেকে অন্তর্বর্তী রেহাই দিয়েছে। কার্তির আগাম জামিনের আবেদনের শুনানিতে সওয়ালের জন্য সময় চায় ইডি। এয়ারসেলে বিনিয়োগের জন্য মেসার্স গ্লোবাল কমিউনিকেশনস হোল্ডিং সার্ভিস লিমিটেডকে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের ছাড়পত্র দেওয়ায় অনিয়মের অভিযোগেই এই মামলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget