এক্সপ্লোর

‘ভারতের সার্বভৌমত্বের পক্ষে চ্যালেঞ্জ চিন-পাকিস্তান আর্থিক করিডোর প্রকল্প’

নয়াদিল্লি: চিন-পাকিস্তান আর্থিক করিডোর প্রকল্পের তীব্র বিরোধিতা করল ভারত। চিনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প এই করিডোর। সংসদে পেশ করা বার্ষিক রিপোর্টে প্রতিরক্ষামন্ত্রক বলেছে, এই করিডোর প্রকল্প পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে গিয়েছে, যা ভারতের সার্বভৌমত্বের পক্ষে একটা চ্যালেঞ্জ। উল্লেখ্য, অতীতেও এই করিডোর প্রকল্পের সমালোচনায় সরব হয়েছে ভারত। চিনের জিনজিয়াং প্রদেশ থেকে পাকিস্তানের গভীর সমুদ্র বন্দর গ্বদর পর্যন্ত এই করিডোর পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তানের ওপর দিয়ে গিয়েছে। এই অঞ্চলকে ভারত নিজেদের ভূখণ্ড বলেই মনে করে। পাকিস্তান জোর করে ওই অঞ্চল দখল করে রেখেছে। গত বছরের সেপ্টেম্বরে হ্যাংঝৌয়ে জি-২০ শীর্ষ সম্মেলনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও চিনের উভয়ের একে অপরের কৌশলগত স্বার্থ সম্পর্ক খেয়াল রাখা উচিত। সামরিক সক্ষমতা বাড়াতে চিনের পিপলস লিবারেশন আর্মির পুনর্গঠনের প্রসঙ্গও প্রতিরক্ষামন্ত্রকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিতর্কিত দক্ষিণ চিন সাগরে আন্তর্জাতিক আইন অনুসারে জাহাজ চলাচলের স্বাধীনতা, অবাধ বাণিজ্যিক কার্যকলাপের প্রতি ভারতের সমর্থনের কথাও জানানো হয়েছে। report-1 প্রতিরক্ষামন্ত্রকের রিপোর্টে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না বলেই উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের সেনা সে দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা করলেও তাদের প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে সক্রিয় জিহাদি ও জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। আন্তর্জাতিক মহল এই সব জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেও পাকিস্তানের ওই গোষ্ঠীগুলিকে মদত বন্ধ হয়নি। উদাহরণ হিসেবে বলা হয়েছে, জইশ-ই-মহম্মদের প্রধান আজহার মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় অন্তর্ভূক্ত করতে চায় ভারত সহ অন্যান্য দেশ। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে মাসুদ আজহারকে মদত দেওয়া হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, এই সব জেহাদি সংগঠনগুলিকে নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তে গুলি বর্ষণের আড়ালে ভারতে অনুপ্রবেশের জন্য উত্সাহিত করা হচ্ছে। পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ভারতের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে, যার সমুচিত জবাবও দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বাহিনী সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget