এক্সপ্লোর

আবহাওয়া পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়বে এশিয়ার ওপর: গবেষণা

নয়াদিল্লি:  আবহাওয়া পরিবর্তন প্যাসিফিক এবং এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়বাহ প্রভাব ফেলবে, দাবি সাম্প্রতিক এক গবেষণার। ওই গবেষণাতেই দাবি করা হয়েছে, পরিবেশ পরিবর্তন দক্ষিণ ভারতে চাল উত্পাদনের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। ২০৩০ সালের মধ্যে চাল উত্পাদনের পরিমাণ পাঁচ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ২০৫০ সালের মধ্যে সেই উত্পাদন ১৪.৫ শতাংশ পর্যন্ত পড়ে যেতে পারে, ২০৮০ সালে ১৭ শতাংশ চালের উত্পাদন কমবে দক্ষিণ ভারতে। তবে উত্তর ভারতে চালের উত্পাদন বাড়বে, বলছে গবেষণা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং পটসড্যাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ একটি যৌথ সমীক্ষা চালিয়েছিল। সেই গবেষণার রিপোর্টই বলছে, উল্লেখিত অঞ্চলগুলোর উন্নয়ন মারাত্মক ধাক্কা পাবে। বর্তমানে বৃদ্ধির হার যতটা উর্ধ্বগামী, সেটা উল্টো পথেও হাঁটতে পারে। উন্নয়নের গতি স্লথ হয়ে যাওয়ার প্রভাব মানুষের জীবনধারার ওপরও পড়বে বলে জানা গিয়েছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, এশিয়ার বেশ কিছু অঞ্চল যেমন চিন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া মাঝেমধ্যেই ভয়াবহ বন্যার কবলে পড়ে। সেক্ষেত্রে আবহাওয়ার বিশাল পরিবর্তনের জেরে এই সমস্ত দেশের উপকূলবর্তী অঞ্চলগুলো মিলিয়েও যেতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে রিপোর্টে। যার ফলে প্রায় ১৩০ মিলিয়ন মানুষের জীবনে বিপদ ঘনিয়ে আসবে। ১৩৬টি উপকূলবর্তী শহরের ওপর সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা। সেখানেই তাঁরা দেখেছেন বন্যার জেরে ২০০৫ সালের মধ্যে ৬ মার্কিন বিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে। ২০৫০ সালের মধ্যে সেই ক্ষতির পরিমাণ ৫২ বিলিয়ন মার্কিন ডলার ছোঁবে। গবেষণায় দেখা গিয়েছে বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ পরিবর্তনের ফলে বিশ্বের যে কুড়িটি শহর সবচেয়ে বেশি প্রভাবিত হবে, তার মধ্যে রয়েছে এশিয়ার গুয়ানঝু (চিন), মুম্বই, কলকাতা, শেনঝেন (চিন), তিয়ানজিন (চিন), হো চি মিন  (ভিয়েতনাম), জাকার্তা (ইন্দোনেশিয়া), চেন্নাই, সুরাত, ঝানজিয়াং (চিন), ব্যাঙ্কক (তাইল্যান্ড), জিয়ামেন (চিন), নাগোয়া (জাপান)। এই গবেষণা প্রসঙ্গে পিআইকে-র ডিরেক্টর প্রফেসর হ্যানস জোচিম দাবি করেন, ২১ শতকে মানব সভ্যতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্ব উষ্ণায়ন এবং তার ফলে পরিবেশ পরিবর্তন। তাঁর মত, এখনই এশিয়ার সমস্ত দেশগুলোর সচেতন হওয়া উচিত্, এবং একসঙ্গে বসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে সঠিক স্ট্র্যাটেজি ঠিক করা উচিত্।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget