এক্সপ্লোর

'আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল না', বললেন নীতীশ:অরুণাচলে ছয় বিধায়কের বিজেপিতে সামিল হওয়া নিয়ে ক্ষোভ জেডিইউ-র

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে শক্তি হারিয়ে বিজেপির জুনিয়র পার্টনার হিসেবে সরকার গড়েছে জেডি-ইউ। ফের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। এরইমধ্যে অরুণাচল প্রদেশে জেডিইউ-র ছয় বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। এই ঘটনায় ক্ষোভ ব্যক্ত করল জেডিইউ।

নয়াদিল্লি: নতুন বছরে বিহার রাজনীতিতে কি নতুন কোনও সমীকরণ দেখা যেতে পারে? সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে শক্তি হারিয়ে বিজেপির জুনিয়র পার্টনার হিসেবে সরকার গড়েছে জেডি-ইউ। ফের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। এরইমধ্যে অরুণাচল প্রদেশে জেডিইউ-র ছয় বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। এই ঘটনায় ক্ষোভ ব্যক্ত করল জেডিইউ। সংবাদসংস্থার খবর অনুযায়ী, জেডিইউ সাধারণ সম্পাদক কেসি ত্যাগী বলেছেন, দল এই ঘটনায় ক্ষোভ, অসন্তোষ প্রকাশ করছে এবং এর প্রতিবাদ জানাচ্ছে। জোট রাজনীতির ক্ষেত্রে তা আদৌ সুলক্ষ্মণ নয়। অটল বিহারী বাজপেয়ীর জমানা এবং গত ১৫ বছর বিহারে যেমন হয়েছে, শরিকদের তেমনই জোট রাজনীতির ধর্ম অনুসরণ করা উচিত। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় দিনে নীতীশের মন্তব্যও জল্পনা উস্কে দিয়েছে। তিনি বলেছেন, আমার মুখ্যমন্ত্রী হওয়ার কোনও আকাঙ্খা ছিল না। আমার ওপর চাপ ছিল এবং সেজন্য পদ গ্রহণ করেছি। বিহারে যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন, যে কাউকেই মুখ্যমন্ত্রী করা যেতে পারে। আমি কিছু মনে করব না। বিজেপি তাদের নিজেদের কাউকে মুখ্যমন্ত্রী করতে পারে। নীতীশ বলেছেন, ভোটের ফল বেরোনোর পর আমার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছিলাম। কিন্তু চাপ থাকায় ফের এই কাজের দায়িত্বভার ফের গ্রহণ করতে হয়। উল্লেখ্য, রাজ্যসভা সাংসদ রামচন্দ্র প্রসাদ সিংহকে গতকাল রবিবার জেডিইউ-র নতুন সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে। আরসিপি সিংহ হিসেবেই তিনি পরিচিত। মুখ্যমন্ত্রী নীতীশের ঘনিষ্ঠ তিনি। দায়িত্বভার গ্রহণ করে জেডিইউ-র নবনিযুক্ত সভাপতি আরসিপি সিংহ রবিবার দলের কর্মসমিতির বৈঠকে নাম না করে জোট শরিক বিজেপিকে বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেছেন, জেডিইউ কোনওদিন কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি বা কারুর বিরুদ্ধে ষড়যন্ত্রেও লিপ্ত হয়নি। যার সঙ্গেই থাকি না কেন, সততার সঙ্গেই থাকি। একইসঙ্গে লাভ জিহাদ ইস্যুতেও বিজেপির সঙ্গে জেডিইউ-র মতপার্থক্য সামনে এসেছে। কেসি ত্যাগী ভিন ধর্মে বিয়ে রুখতে লাভ জিহাদ আইন নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, লাভ জিহাদ নিয়ে দেশে বিদ্বেষের পরিবেশ গড়ে তোলার চেষ্টা ছাড়া এটি আর অন্য কিছু নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget