মানুষের রায় সম্মান করি, উত্তরপূর্বের মানুষের আস্থা ফিরে পেতে দায়বদ্ধ, নীরবতা ভেঙে রাহুলের ট্যুইট, ঘুরপথে মেঘালয়ে ক্ষমতা 'দখল' বিজেপির, দাবি

With just 2 seats, the BJP has usurped power in Meghalaya, through a proxy.
Like in Manipur & Goa, showing utter disregard for the mandate of the people. Obsessed instead with grabbing power, using big money to create an opportunistic alliance.#DemocracyDemonetised
— Office of RG (@OfficeOfRG) March 5, 2018
ত্রিপুরায় এবার একটিও আসন পায়নি কংগ্রেস। বামেদের মতোই দশা তাদের। নাগাল্যান্ডেও কোনও আসন জোটেনি তাদের। মেঘালয়ে ২১টি আসন পেয়ে একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও বিজেপি তাদের আগেই আসরে নেমে ছোট ছোট আঞ্চলিক দলগুলিকে একজোট করে সরকার গড়ার দৌড়ে হারিয়ে দিয়েছে কংগ্রেসকে। ১০ বছর ক্ষমতায় থাকা মেঘালয় এবার তাদের হাতছাড়া হল। দলের এই হতাশাজনক ছবির মধ্যেই রাহুল ট্যুইট করেছেন, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ের মানুষের রায় সম্মান করে কংগ্রেস। আমরা গোটা উত্তরপূর্বে দলকে শক্তিশালী করে মানুষের আস্থা ফিরে পেতে দায়বদ্ধ। কংগ্রেসের প্রতিটি কর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই যাঁরা দলের জন্য ঘাম ঝরিয়েছেন। The Congress party respects the mandate of the people of Tripura, Nagaland and Meghalaya.
We are committed to strengthening our party across the North East and to winning back the trust of the people.
My sincere thanks to each and every Congress worker who toiled for the party.
— Office of RG (@OfficeOfRG) March 5, 2018
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই কংগ্রেস সভাপতি হোলি উপলক্ষ্যে সপ্তাহের শেষে ইতালিতে ৯৩ বছর বয়সি দিদিমার কাছে গিয়ে তাঁকে সারপ্রাইজ দেবেন বলে জানিয়েছিলেন। My Nani is 93. She’s the kindest soul ever. This Holi weekend, I’m going to surprise her! I can’t wait to give her a hug.... #HappyHoli to all of you. Have a joyful celebration..
— Office of RG (@OfficeOfRG) March 1, 2018
কংগ্রেসের কোনও নেতাই এখনও পর্যন্ত সরকারি ভাবে দলের খারাপ পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। রাহুলকে অবশ্য বিদ্রূপ, কটূক্তি শুনতে হচ্ছে বিস্তর। ভোটের ফলপ্রকাশের দিনই অসমের মন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন, ভোটের রাজনীতিতে অমিত শাহ যদি স্নাতক হন, তবে রাহুল গাঁধী নেহাতই নার্সারির ছাত্র! 























