এক্সপ্লোর

বিজেপি একা নয়, জিএসটি সিদ্ধান্তে সমান শরিক কংগ্রেসও: মোদী

গাঁধীনগর: জিএসটি চালু করার বিষয়ে ঐকবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যগুলি। সেখানে কেন্দ্রের ভূমিকা ছোট ছিল। আর কংগ্রেসও তাতে সমান শরিক ছিল। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জিএসটি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে ক্রমাগত আক্রমণ করে চলেছে কংগ্রেস সহ বিরোধীরা। এদিন গুজরাতের গাঁধীনগরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সমালোচনার জবাব দেন মোদী। বলেন, জিএসটি সিদ্ধান্তগ্রহণে কংগ্রেসও সমান শরিক ছিল। ওদের উচিত নয় জিএসটি সম্পর্কে এধরনের মিথ্যে প্রচার করা।

প্রধানমন্ত্রী যোগ করেন, সিদ্ধান্ত সংসদ বা নরেন্দ্র মোদী নেননি। সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ্ত্বাধীন রাজ্য সরকার। যার মধ্যে পঞ্জাব, কর্নাটক এবং মেঘালয়ের কংগ্রেস-শাসিত সরকারও সেই তালিকায় রয়েছে। মোদী মনে করিয়ে দেন, কেন্দ্র ছিল ৩০তম শরিক, যারা ২৯টি রাজ্যের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছে।

এদিন গুজরাতের ভাট গ্রামে বিজেপি কর্মীদের বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, সিদ্ধান্তগ্রহণে আপনারাও সমান দায়ী ছিলেন। মোদীর দাবি, জিএসটি চালু হওয়ার পর তাঁর সঙ্গে বেশ কয়েকজন শিল্পপতির কথা হয়েছে। সকলেই এজিএসটি-র স্বপক্ষেই কথা বলেছেন। কারণ, তাঁদের মনে হয়েছে, জিএসটি-র ফলে সরকারি লাল-ফিতের ফাঁসের অবসান ঘটবে।

শুধু জিএসটি নয়, এদিন নোট বাতিল নিয়েও কংগ্রেসকে একহাত নেন মোদী। বলেন, ৮ নভেম্বরকে (নোট বাতিল করার ঘোষণার দিন) কংগ্রেস ‘কালো দিবস’ হিসেবে পালন করছে। মোদীর দাবি, আসলে এটা হল ‘কালো টাকা মুক্তি দিবস’। তিনি বলেন, নোট বাতিল সিদ্ধান্তের পর থেকে ৩ লক্ষ কোটি মূল্যের সন্দেহজনক টাকার উৎসের তদন্ত চলছে। ইতিমধ্যেই, কেন্দ্র ২.১ লক্ষ সংস্থাকে বন্ধ করে দিয়েছে। অথচ, মোদীর কুশপুতুল পোড়ানো হল না এখনও! কটাক্ষ প্রধানমন্ত্রীর।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget