এক্সপ্লোর

‘হতাশাজনক’ ভাষণ, কত লক্ষ কোটি কালো টাকা উদ্ধার ৫০ দিনে, কেন বললেন না প্রধানমন্ত্রী? তোপ কংগ্রেসের

নয়াদিল্লি: বর্ষবিদায়ের রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে তাঁর ভাষণে একগুচ্ছ ছাড় ঘোষণার মধ্য দিয়েই ধন্যবাদ দিলেন মানুষকে। বলল বিজেপি। তবে কংগ্রেস যথারীতি মোদীর ভাষণের তীব্র সমালোচনা করে বলেছে, গত ৫০ দিনে নোট বাতিলের পদক্ষেপের মাধ্যমে কত লক্ষ কোটি কালো টাকা সরকার বের করতে পারল, সে ব্যাপারে কেন একটি কথাও শোনা গেল না তাঁর ভাষণে। প্রধানমন্ত্রীর ভাষণ চূড়ান্ত হতাশাজনক।

বিজেপি মুখপাত্র জি ভি এল নরসিমা রাও বলেন, কালো টাকা, দুর্নীতির বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বড় লড়াই যাতে সার্বিক সফল হয়, সেটা সুনিশ্চিত করার জন্য দেশবাসীকে কুর্নিশ করে মহিলা, প্রবীণ নাগরিক, কৃষক ও মধ্যবিত্ত শ্রেণির জন্য একগুচ্ছ উন্নয়নমূলক পদক্ষেপ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এভাবেই মানুষের অকুণ্ঠ সমর্থনের পাল্টা প্রতিদান দিলেন তিনি। বিজেপি মুখপাত্রের মতে, মোদীর ঘোষিত একগুচ্ছ পদক্ষেপের ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উত্সাহ পাবে, মুদ্রা স্কিমের আওতায় মাইক্রো শিল্পোদ্যোগের পিছনে বরাদ্দ বাড়বে। এতে আর্থিক বৃদ্ধি চাঙ্গা হবে। কৃষিতে বৃদ্ধি অর্জনে চাষিদের সুদ ভর্তুকি বাড়বে।

এদিন মোদীর ভাষণের বেশ কয়েক ঘণ্টা আগে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী তাঁর উদ্দেশ্যে দাবিসনদ পেশ করে বলেন, নগদ প্রত্যাহারের ওপর বিধিনিষেধ অবিলম্বে তুলে নেওয়া হোক। দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলিকে ২৫ হাজার টাকা করে দিতে হবে। ট্যুইটারে এই দাবিগুলি জানান রাহুল। পাশাপাশি ডিজিটাল লেনদেনের ওপর থেকে যাবতীয় চার্জও প্রত্যাহারের দাবি তুলে তিনি বলেন, ছোট ব্যবসায়ী, দোকানদারদের ৫০ শতাংশ বাণিজ্য কর ছাড় দেওয়া হোক।

মোদীর ভাষণে এসব বিষয়ে কোনও উল্লেখ না থাকায় তাঁর তীব্র সমালোচনা করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা অভিযোগ করেন, নোট বাতিলের ধাক্কায় অর্থনীতি বিকল হয়ে গেলেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নেরই জবাব মেলেনি মোদীর ভাষণে। বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেশবাসীর প্রশ্ন ছিল, কত লক্ষ  কোটি কালো টাকা উদ্ধার হয়েছে গত ৫০ দিনে। কেন আপনি একটি কথাও বললেন না! আমরা ওনার ভাষণে হতাশ। কারণ অনেক প্রশ্নের উত্তর মেলেনি। ওনার সিদ্ধান্তে পঙ্গু হয়ে পড়েছে অর্থনীতি, এভাবে দেশ চলতে পারে না।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget