এক্সপ্লোর

এক বছরে আয়বৃদ্ধি ১৬ হাজার গুণ! অমিত শাহের ছেলের সংস্থার বিরুদ্ধে তদন্ত করান প্রধানমন্ত্রী, দাবি সিব্বলের

নয়াদিল্লি: বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের মালিকানাধীন সংস্থার বার্ষিক আয় নিয়ে এবার মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস।

এদিন এক সর্বভারতীয় ইংরেজি সংবাদামাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক বছরে জয় শাহের সংস্থার টার্নওভার ১৬ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। নিজেদের দাবির স্বপক্ষে রেজিস্ট্রার অফ কোম্পানিজ (আরওসি)-র দাখিল করা তথ্যকে হাতিয়ার করেছে ওই সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, আরওসি-র অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবর্ষে জয় শাহের মালিকানধীন টেম্পল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের বার্ষিক টার্নওভার ছিল ৫০ হাজার টাকা। সেখানে ২০১৫-১৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ৮০ কোটি টাকা! সংবাদমাধ্যমের এই রিপোর্টকে হাতিয়ার করে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এদিন সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা কপিল সিব্বল জানান, ‘শাহের এই বিজনেস মডেল’ ব্যাখ্যা করুন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। তাঁর প্রশ্ন, এবার কি সিবিআই ও ইডিকে দিয়ে তদন্ত করাবেন প্রধানমন্ত্রী, যেমনটা তিনি বিরোধীদের ক্ষেত্রে করে থাকেন?

এখানেই থেমে থাকেননি সিব্বল। বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই সংস্থা হঠাৎ লাভ করতে শুরু করে। আরওসি পরিসংখ্যান দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ২০১৩ ও ২০১৪ সালে জয় শাহের সংস্থা লোকসান করেছিল। সেখান থেকে ২ বছরের মধ্যে বার্ষিক আয় কয়েক হাজার গুণ বেড়ে গেল। এটা বিস্ময়কর।

আক্রমণ করেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীও। টুইটারে তিনি লেখেন, অবশেষে ডিমোনেটাইজেশনের লাভবানকে পাওয়া গেল। এটা রিজার্ভ ব্যাঙ্ক নয়, গরিব অথবা কৃষকরা। ইনি হলেন, শাহ-এন-শাহ। জয় অমিত।

https://twitter.com/OfficeOfRG/status/916937155372474373

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটারে লিখেছেন,  অন্য রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে সিবিআই বা ইডি-কে ব্যবহার করতে সব সময় তৎপর বিজেপি। তাহলে তাঁদের সর্বভারতীয় সভাপতির ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর নয় কেন?

বামেরা জবাব চাইছে নরেন্দ্র মোদী-অমিত শাহের কাছ থেকে। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, হাওয়ালায় আডবাণী ইস্তফা দিয়েছিলেন, বঙ্গারু লক্ষ্মণ তহেলকায় দিয়েছিলেন, এবার কী বলবে? এরকম গুরুতর অভিযোগের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ জবাব দিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget