এক্সপ্লোর

ফের বিতর্কে কংগ্রেস, সেনা প্রধানকে ‘রাস্তার গুন্ডা’ বললেন শীলা দীক্ষিতের ছেলে

নয়াদিল্লি: সেনাপ্রধান বিপিন রাওয়াতকে রাস্তার গুন্ডা বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ নিজেও প্রাক্তন সাংসদ। সন্দীপকে প্রশ্ন করা হয়, পাক সেনা প্রধান জাভেদ বাজওয়া এক মাসে তিনবার নিয়ন্ত্রণরেখা পর্যবেক্ষণ করতে এসেছেন, হুমকি দিয়েছেন ভারতকে। এ নিয়ে কংগ্রেসের বক্তব্য কী। জবাবে তিনি বলেন, পাকিস্তান সীমান্তে কোনওরকম বেচাল করলেই তার মুখের মত জবাব দেয় ভারতীয় সেনা। এই প্রথম নয়, ৭০ বছর ধরে এটা চলে আসছে। শুধু এখনই দেশের প্রধানমন্ত্রী এটা নিয়ে হইচই করছেন। খারাপ তখনই লাগে যখন সেনাপ্রধান রাস্তার গুন্ডার মত কথাবার্তা বলেন। কাশ্মীরে সেনা জিপের সামনে যুবককে বাঁধা বিতর্কে সংশ্লিষ্ট মেজরকে মুক্ত কণ্ঠে সমর্থন করেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তা নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতার সেনাপ্রধানের প্রতি এ ধরনের মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে হইচই। প্রশ্ন উঠেছে, এ ধরনের শব্দপ্রয়োগে সেনার মনোবলে ধাক্কা লাগবে কিনা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তাঁর মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তাঁকে ধিক্কার জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। কংগ্রেস অবশ্য সন্দীপের মন্তব্যের দায় ঝেড়ে ফেলার চেষ্টায়। দল তাঁর মন্তব্য সমর্থন করে না বলে জানিয়েছে তারা। পরিস্থিতি বুঝে ক্ষমা চেয়েছেন সন্দীপও। তাঁর বক্তব্য, সেনাপ্রধানের একটি মন্তব্যে তাঁর আপত্তি ছিল কিন্তু যে কথা তিনি বলেছেন, তা বলা উচিত হয়নি। এ জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget