এক্সপ্লোর

মহারাষ্ট্রের নানদেদ পুরসভা দখলে রাখতে চলেছে কংগ্রেসই, অনেকটাই পিছিয়ে বিজেপি

মুম্বই: মহারাষ্ট্রের নানদেদ-ওয়াঘালা পুরসভা দখলে রাখতে চলেছে কংগ্রেস। ৮১ আসন বিশিষ্ট এই পুরসভা কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবনের গড় বলেই পরিচিত। এমন একটি পুরসভায় কংগ্রেসকে ধাক্কা দিতে মরিয়া চেষ্টা চালিয়েছিল রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। কিন্তু এদিন ভোট গণনার যে প্রবণতা জানা গিয়েছে, তাতে কংগ্রেস ৪৪ আসনে এগিয়ে থেকে এই পুরসভা নিজেদের দখলে রাখতে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮১ আসনের মধ্যে বেশিরভাগ আসনেই এগিয়ে কংগ্রেস।  যে ১৬ আসনের ফল ঘোষণা হয়েছে তার মধ্যে ১৫ টিতেই জিতেছে কংগ্রেস। আরও ৩৩ টি আসনে এগিয়ে রয়েছে দল। অন্যদিকে, বিজেপি মাত্র ১ আসনে জয়ী হয়েছে এবং ১ টি আসনে এগিয়ে রয়েছে।শিবসেনা ২ এবং অল ইন্ডিয়া মজলিশ-ই-মুসলিমিন ১ আসনে এগিয়ে। অর্থাত, প্রবণতা অনুযায়ী, গতবারের চেয়েও ভালো ফল করতে চলেছে কংগ্রেস। গত বুধবার এই বুধবার এই পুরসভার ভোটগ্রহণ হয়। ৬০ শতাংশ ভোট পড়েছিল। ১৫ বছর কংগ্রেসের দখলে থাকা নানদেদ ছিনিয়ে নিতে চেষ্টার কোনও কসুর করেনি বিজেপি। ভোটের প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ সহ রাজ্য বিজেপির তাবড় তাবড় নেতারা। প্রচারে এসে কংগ্রেস ও শিবসেনাকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন ফড়ণবীশ। তিনি দাবি করেছিলেন, পুরো মহারাষ্ট্রই বিজেপির পাশে। সাম্প্রতিক নির্বাচনগুলিতে কংগ্রেসকে খুঁজে পাওয়া যায়নি। একই অবস্থা ছিল শিবসেনারও। অন্যদিকে, কংগ্রেসের কাছে নানদেদ ছিল মর্যাদার লড়াই। নিজের ঘাঁটিতে দলের জয় নিশ্চিত করতে মাটি কামড়ে পড়েছিলেন চবন। সেই লড়াইয়ে সফল হলেন তিনি। গতবারের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪১ আসন। শিবসেনা ১১ অল ইন্ডিয়া মজলিশ-ই-মুসলিমিন ১১ এবং বিজেপি মাত্র দুটি আসন পেয়েছিল।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget