এক্সপ্লোর

চাপের মুখে মন্ত্রী-আমলাদের রক্ষা বিল সিলেক্ট কমিটিতে পাঠাল বসুন্ধরা সরকার

জয়পুর: ঘরে বাইরে বিরোধিতার মুখে পড়ে মন্ত্রী, আমলা, বিচারকদের রক্ষাকবচ সংক্রান্ত বিতর্কিত বিলটি নিয়ে আপাতত অবস্থান বদল রাজস্থানের বসুন্ধরা রাজে সরকারের। বিলটি পাঠানো হল বিধানসভার সিলেক্ট কমিটিতে। গতকাল বিরোধী কংগ্রেস সদস্যদের প্রবল বিক্ষোভের মুখে গত ৭ সেপ্টেম্বরের অধ্যাদেশ আইনে পরিণত করতে অপরাধ আইন (রাজস্থান সংশোধনী) বিল, ২০১৭ বিধানসভায় পেশ করা হয়।  এদিন প্রশ্নোত্তর পর্বের শুরুতেই রাজ্যের পরিষদীয় মন্ত্রী রাজেন্দ্র রাঠৌর জানান, গতকাল রাতে মুখ্যমন্ত্রী রাজে মন্ত্রিসভার বৈঠকে বিলটি নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনার বিষয়বস্তু  স্বরাষ্ট্রমন্ত্রী সভাকে জানাবেন। গতকাল নির্দল বিধায়ক মানিক চাঁদ সুরানা বলেছিলেন, এই বিলেন রাষ্ট্রপতির অনুমোদন যুক্ত নেই। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত সেপ্টেম্বরে অধ্যাদেশটি জারির আগে রাষ্ট্রপতির আগাম অনুমোদন চাওয়া হয়েছিল। বিলটি প্রত্যাহারের দাবিতে বিরোধী সদস্যরা বিধানসভার ওয়েলে নেমে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিলটি সম্পর্কে বিরোধীদের মতামত বিবেচনা করবে সরকার। এরপরই তিনি বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। সেই প্রস্তাব সভায় অনুমোদিত হয়। এই বিল অনুসারে কোনও মন্ত্রী, বিধায়ক, সরকারি কর্তা বা বিচারকের বিরুদ্ধে যে কেউ অভিযোগ করলেই, সেই অভিযোগ আদালত গ্রহণ করতে পারবে না। সরকার অনুমতি দিলে তবেই অভিযোগ গ্রহণ করা যাবে। কোনও অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিতে হলেও আদালতকে সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। এ ধরনের অভিযোগ সম্পর্কে খবর করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার সংস্থানও বিলে রয়েছে। বিরোধীরা ছাড়াও রাজস্থানের এক বিজেপি বিধায়কও বিলের বিরোধিতা করেছেন। এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়াও এই ‘ক্ষতিকর অধ্যাদেশে’র বিরোধিতা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget