এক্সপ্লোর

গোহত্যা, গরু পাচার করলে মরতে হবে, হুঁশিয়ারি রাজস্থানের বিজেপি বিধায়কের

আলোয়ার: যারা গোহত্যা ও গরু পাচার করে, ধরা পড়লে এভাবেই মরতে হবে তাদের। বললেন রাজস্থানের আলোয়ার জেলার রামগড়ের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। এক গো পাচারকারীর ধরা পড়ে মারধর খেয়ে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে এই মন্তব্য করেছেন তিনি। তাঁর বক্তব্য, এ দেশে গরুকে সম্মান করা হয়। তারপরেও তাদের খুন করা হবে কেন। [embed]https://twitter.com/ANI/status/945137334885924865?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fcity%2Fjaipur%2Fcow-smuggling-may-get-you-killed-says-bjp-leader%2Farticleshow%2F62236683.cms[/embed] আলোয়ারের পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর ছিল গরুবোঝাই একটি মিনি ট্রাক রামগড় আসছে। তা ঠেকাতে রাস্তায় ব্যারিকেড গড়ে তোলে তারা। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে ট্রাকটি। স্থানীয় যাদব নগর গ্রামের মানুষ ট্রাকটি দেখতে পেয়ে তার ৩ সওয়ারিকে মারধর করেন। তবে ২ জন পালিয়ে যায়, ধরা পড়ে জাকির খান নামে একজন। গণধোলাই খায় সে। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে, পা ও মাথায় চোট নিয়ে এখন সে হাসপাতালে ভর্তি। ওই মিনি ট্রাক থেকে উদ্ধার হয় ৮টি বাছুর, তবে ২টি ততক্ষণে মারা গিয়েছিল। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে আহুজা বলেছেন, যে গোহত্যা, গরু চোরাচালান করবে, তাদের এভাবেই মরতে হবে। তাঁর মন্তব্য, অন্যান্য এলাকার গরু পাচারকারীরা আলোয়ার দিয়ে গরু নিয়ে যায়। গ্রামবাসীরা তাদের ধরে ফেললে গুলি চালায় তারা। এই পাচারকারীদের এখানে আসার দরকারটা কী? শুধু মারধর খাওয়া? সাধারণ মানুষের মধ্যে গরু পাচার নিয়ে অত্যন্ত ক্রোধ ও ক্ষোভ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অবশ্য বিতর্কের সঙ্গে জ্ঞানদেব আহুজার পুরনো পরিচয়। গত বছর তিনি বলেছিলেন, জেএনইউ ক্যাম্পাস থেকে প্রতিদিন ৩,০০০ কন্ডোম, ২,০০০ মদের বোতল মেলে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget